শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৭ পিএম, ২০২৪-১০-১৯
আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীতে বিজিপি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ফ্যাসিজ সরকারের নিয়োগ গত ১৫ বছর যাবত হচ্ছে। এটার বিরুদ্ধে একটা ডিসিশন আসতে হবে। একটা পার্টিকুলেট আইসোলেটেড নিয়ে আমি এটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো না। মানে বিগত সরকারের আমলে কিছু হয়তো মেরিটে গেছেন। কিন্তু যারা অন্যান্য ব্র্যান্ডে (দলীয় বিবেচনায়) গেছেন, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ব্যবস্থা নেওয়া হবে। পুলিশে যোগদান না করা কর্মকর্তাদের বিষয় তিনি বলেন, পুলিশে এ পর্যন্ত ১৮৭ কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশ বাহিনীতে নেই। তাদের আমরা ধরে নিয়েছি সন্ত্রাসী। তাদের যদি গ্রেফতার করা হয় সরাসরি গ্রেফতার করা হবে। পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে না এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা নিঃসন্দেহে একটা সত্যি কথা। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা না। ৫ আগস্ট এরপর যে অবস্থা ছিল সে অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। ইম্প্রুভ তো করেছে। তাদের ভেতর একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে তো এমন কিছু নেই যে আমি দুই তিন চারদিনের এটা করে দেবো। আস্তে আস্তে উন্নতি হচ্ছে। কৃষিখাতে যান্ত্রিকীকরণ ও সারের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়, সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা ইনকয়ারি করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited