শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৫:৪৪ পিএম, ২০২০-১১-০৭
সংক্রমন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যশোর সদর ট্রাফিক পুলিশের সদস্য কনস্টেবল ৮৩৫ মানিক মোল্যা (৫৮) মারা গেছেন। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার জাংগালিয়া গ্রামের বাসিন্দা। যশোর সদর ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মাহাবুব কবির জানান, ট্রাফিক কনস্টবল মানিক মোল্যা বেশ কয়েকদিন যাবত জ¦রে ভুগছিলেন। এ কারণে তাকে ছুটি দেয়া হয়। শুক্রবার ৬ নভেম্বর বিকালে হঠাৎ করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের চিকিৎসক মানিক মোল্যাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নয় ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এদিকে পুলিশের পক্ষ থেকে তাকে ঢাকার রাজারবাগ হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার ৬ নভেম্বর সন্ধ্যার পর তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুরে পৌছালে তার অবস্থা আশংকাজনক হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে সেখানে তার মৃত্যু হয়।
শনিবার ৭ নভেম্বর দুপুরে যশোর সদর ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ের টিআই প্রশাসন মাহাবুব কবির মানিক মোল্যার বিয়ষটি নিশ্চিত করে বলেন, মানিক মোল্যা করোনায় পজিটিভ ছিলেন। শুক্রবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। তাকে স্বাস্থ্যমেনে দাফন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited