বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

র‌্যাবের অভিযানে ছাত্র আন্দোলনে গুলিতে মাহিন হত্যার আসামি গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার :    |    ০৬:৪৬ পিএম, ২০২৪-১০-২৪

র‌্যাবের অভিযানে ছাত্র আন্দোলনে গুলিতে মাহিন হত্যার আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ ফিরোজ’কে গ্রেফতার করে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল।মামলা সূত্রে জানা যায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই ২৪ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করে। এ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে দোকান কর্মচারী মাহিন (১৬) অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আন্দোলন চলাকালীন সময়ে চট্টগ্রাম মহানগরীর যুবলীগ নেতা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এছাড়াও, আসামিরা হকি স্টিক, কিরিচ, দা ও লাঠি-সোটা দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় ভিকটিম সায়মান প্রকাশ মাহিন আন্দোলন কর্মসূচির স্থান থেকে দৌঁড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে মোঃ ফিরোজ এবং অন্যান্য দৃষ্কতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি নিক্ষেপ করলে ভিকটিম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা তাদের হাতে থাকা লাঠি-সোটা, লোহার রড দিয়ে পিটিয়ে ভিকটিমকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং অন্যান্য ছাত্র-জনতা 'মাহিন’কে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিন কে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ভিকটিম মাহিন এর বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এবিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো.শরীফুল উল আলম 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাহিন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ ফিরোজ ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল (বৃহস্পতিবার) সকালে রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ ফিরোজ (৩৬) কে গ্রেফতার করা হয়। সে চট্টগ্রামের চান্দগাঁও থানার মুরাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। আসামির বিরুদ্ধে  চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, মাদক এবং ছিনতাইসহ আরো ০৫টি মামলা রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর