শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:৫৪ এএম, ২০২৪-১০-৩০
ইফতেখার হোসাইন :
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভাগীয় উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর তাঁদের মতামত প্রকাশ করেন। এছাড়াও, সম্মেলনে আইন বিভাগের স্টুডেন্টস' ফোরাম, মুটিং সোসাইটি এবং ব্লাড সেলের বর্তমান কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের দায়িত্ব অর্পণ করে অত্র বিভাগের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানানো হয়।
আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সাখাওয়াত সাজ্জাত সেজানের সভাপতিত্বে ও অত্র বিভাগের প্রভাষক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ শাহীন, প্রক্টর ও সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ, প্রভাষক কাজী তাসনিম জাহান, প্রভাষক মাধবী পাল, প্রভাষক উম্মে হাবিবা জিতু, প্রভাষক তানজিলা মুবাশ্বিরা, স্টুডেন্টস' ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ইসফার-উজ-জামান, বর্তমান সাধারণ সম্পাদক সৈকত হোসেন সজীব, ব্লাড সেলের সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মিয়াজীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited