বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ফেনীতে র‍্যাবের পৃথক দুই অভিযানে গ্রেফতার ০২

মোঃ মাসুদুজ্জামান রাজিব    |    ০৫:৪১ পিএম, ২০২৪-১১-০২

ফেনীতে র‍্যাবের পৃথক দুই অভিযানে গ্রেফতার ০২

ফেনীতে র‍্যাবের পৃথক দুই অভিযান পরিচালনা করে ফুলগাজী থানার হত্যা মামলায় (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) ২৭বছরের পলাতক আসামি জসিম উদ্দিন প্রকাশ (বলি) ও অপর দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার পলাতক আসামি মোঃ কামাল উদ্দিন ভূ্ঁইয়া'কে ফেনী সদর থানার পশ্চিম রামপুর এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়; ফেনীর ফুলগাজী থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জেলার ফুলগাজী থানার জিএম হাট বাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে শুক্রবার আসামি জসিম উদ্দিন প্রকাশ (বলি)কে (৪৭) গ্রেফতার করে। সে ফেনীর ফুলগাজী থানার পূর্ব বশিকপুর গ্রামের মৃত আব্দুল হক মজুমদার এর ছেলে। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ০৩ আগষ্ট (শনিবার) ফেনীর ট্রাংক রোডের খেজুর চত্ত্বর এলাকায় স্লোগান দেওয়ায় ফেনী সদর থানার ফতেহপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে টমটম চালক জাফর আহম্মদ'কে (৫৩) ৪ আগষ্ট (রবিবার) টমটমে যাত্রী নিয়ে ফেনী পৌরসভা কার্যালয়ের সামনে গেলে শর্শাদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া ও কামাল উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য আসামিরা মিলে ধাওয়া করে একপর্যায়ে জেল রোড় সংলগ্ন পুরাতন কারাগারের সামনে ধরে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে ককটেল বিস্ফোরন করে আসামিরা পালিয়ে যায়। পরে ভিকটিমের স্ত্রী ও পথচারীদের সহযোগীতায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ফেনী সদর থানায় একটি মামলা করে। এ মামলার এজাহারনামীয় পলাতক এক আসামি ফেনী মডেল থানার পশ্চিম রামপুর চৌরাস্তায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল শুক্রবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া'কে (৩৯) গ্রেফতার করে। সে ফেনী সদর থানার পশ্চিম রায়পুর গ্রামের মৃত আলী নেওয়াজ এর ছেলে। 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে ফেনীতে দুটি অভিযানে হত্যা মামলায় (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) ২৭বছরের পলাতক ১ আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক হত্যা মামলায় আরেকজন পলাতক আসামি গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফুলগাজী থানা ও ফেনী মডেল থানা পুলিশের নিকট শনিবার হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর