শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৯:১৯ পিএম, ২০২৪-১১-০৩
গাজার উত্তরে শনিবার একটি পোলিও টিকাদান কেন্দ্রে হামলায় চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানায়।
জেনেভা থেকে এএফপি জানায়, ইসরাইলি বোমা হামলার কারণে এর আগে টিকাদান স্থগিত করতে বাধ্য হয়, পরে ডাব্লিউএইচও শুধুমাত্র গাজার উত্তরে শনিবার দ্বিতীয় দফা টিকাদান পুনরায় শুরু করে।
ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেইসুস বলেন, স্বাস্থ্য কেন্দ্রটি ‘এমন একটি এলাকায় যেখানে টিকা দেওয়ার একটি মানবিক বিরতি দেয়া হয় এবং পরবর্তীতে দ্বিতীয় দফা টিকা দান প্রয়োজন পরে।’
কারা এই হামলা চালিয়েছে তা তিনি উল্লেখ করেননি। তবে, ইসরাইল স্বাস্থকেন্দ্রটিতে একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে গাজার একটি সূত্রের দাবি প্রত্যাখ্যান করেছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সূত্র এএফপিকে বলেছে, ‘একটি ইসরাইলি কোয়াডকপ্টার শেখ রাদওয়ান ক্লিনিকের দেয়ালে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।’
হামাসের পুনরায় সংগঠিত হওয়া বন্ধ করার লক্ষ্যে ইসরাইলি সামরিক বাহিনী কয়েক সপ্তাহ ধরে গাজার উত্তরে বড় ধরণের হামলা চালাচ্ছে।
জাতিসংঘের এজেন্সি প্রধানরা উত্তর গাজায় একটি ‘অ্যাপোক্যালিপটিক’ পরিস্থিতির কথা বলেছেন, যেখানে ‘মৌলিক সাহায্য এবং জীবন রক্ষাকারী সরবরাহ থেকে বঞ্চিত’ হচ্ছে।
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখ- ২৫ বছরের মধ্যে প্রথম পোলিও আক্রান্ত সনাক্ত হওয়ার পর, ১ সেপ্টেম্বর একটি সফলভাবে প্রথম রাউন্ডের সাথে টিকাদান অভিযান শুরু করে।
তেদ্রোস বলেন, শনিবারের হামলার ঠিক আগে ডব্লিউএইচও’র দল ঘটনাস্থলে ছিল। এই হামলা, মানবিক বিরতির সময়, শিশুদের স্বাস্থ্য সুরক্ষাকে বিপন্ন করে এবং অভিভাবকদের তাদের বাচ্চাদের টিকা দেওয়ার জন্য আনতে বাধা দিতে পারে।
ডব্লিউএইচও বলেছে, উত্তরে প্রায় ১ লাখ ১৯০০০ শিশু টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪ লাখ ৫২,০০০ টিকা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited