শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৮:৫৩ পিএম, ২০২৪-১১-১৪
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের ফলমোড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দশ পিস সোনার বারসহ এক কিশোরকে আটক করেছে বিজিবি।
আটক কিশোরের নাম সুমন ইসলাম (১৭)। সে সদর উপজেলার ভোমরা লক্ষীদাড়ি গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।
এবিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, বিজিবি’র কাছে খবর আসে, ভোমরা সীমান্তের ফলমোড় এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল সতর্ক অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে সুমন ইসলাম নামের এক ব্যাক্তি পায়ে হেটে সীমান্তের দিকে এগিয়ে গেলে বিজিবি তাকে আটক করে শরীর তল্লাশি চালায়। তল্লাশি করে তার প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় দশটি সোনার বার উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ২শ’ গ্রাম, যার মুল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত সোনা ট্রেজারি অফিসে জমা ও আসামীকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান অধিনায়ক। অপরদিকে, জেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক জব্দ করেছে বিজিবি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited