বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

নির্মল প্রকৃতির রাঙামাটি শহরকে “বিশুদ্ধ বাতাসের শহর” ঘোষণার প্রস্তাব

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৮:০৫ পিএম, ২০২৪-১১-১৮

নির্মল প্রকৃতির রাঙামাটি শহরকে “বিশুদ্ধ বাতাসের শহর” ঘোষণার প্রস্তাব

স্বচ্ছ জলের বুকে ভেসে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর কাপ্তাই হ্রদ, বন-বনানী, ঝর্ণা আর সবুজ পাহাড়ে বেষ্টিত দেশের সর্ববৃহৎ পার্বত্য রাঙামাটি জেলা। প্রাণপ্রাচুর্যে ভরপুর অপূর্ব পাহাড়ি এই জেলাটিতে নির্মল প্রকৃতির বিশুদ্ধ, দূষণমুক্ত শীতল বাতাসে বিষয়টি নজর কাড়ে সকলের।
 
তাইতো রাঙামাটি শহরকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে বিবেচিত করার প্রস্তাবনা উঠে এসেছে স্থানীয়দেও কাছ থেকে। সোমবার রাঙামাটি জেলা প্রশাসনের কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এই প্রস্তাবনা উঠলে রাঙামাটির জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এই প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরা সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা-নীরিক্ষা ও সমীক্ষা করে রাঙামাটির প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সম্যক ধারনা নিয়ে রাঙামাটি শহরকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিবো। এরআগে সভায় রাঙামাটির সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা কতৃক পর্যটন শহর রাঙামাটিকে বিশুদ্ধ বাতাসের শহরের স্বীকৃতি প্রদানের প্রস্তাবনা উত্থাপন করা হলে সকলেই এই প্রস্তাবনাকে সাধুবাদ জানায়।
 
রাঙামাটির বাঘাইছড়ির সন্তান সড়ক ও জনপথ বিভাগের সুদক্ষ কর্মকর্তা প্রকৌশলী সবুজ চাকমা সভায় জানান, একিউআই বেসিকস ফর ওজন এন্ড প্রাক্টিকেল পলিওশন এর তথ্যানুসারে ০ থেকে ৫০ পর্যন্ত গুড এয়ার কোয়ালিটি, ৫১ থেকে ১০০ পর্যন্ত মডরেট এয়ার কোয়ালিটি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত আনহেলথি এয়ার কোয়ালিটি এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সেনসেটিভ গ্রুপ আনহেলথি কোয়ালিটি হিসেবে পরিমাপ অনুসারে রাঙামাটি শহরে ১৭ থেকে ২০ এর মধ্যে গুড এয়ার কোয়ালিটি বিদ্যমান থাকে। এই পরিমাপের আলোকে রাঙামাটি শহরকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে ঘোষণা করা হলে অত্রাঞ্চলের বিষয়টি দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করবে বলে জানান প্রকৌশলী সবুজ চাকমা।  

সোমবার দুপুর রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটির সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আহামদ শফি, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ সংশ্লিষ্টরা।
 
সভায়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও নাশকতা, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং, জেলার স্বাস্থ্য সেবা, মাদক, নিষিদ্ধ ঘোষিত পলিথিন, পলিথিন ব্যাগ বন্ধসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনাসহ সিদ্ধান্ত নেয়া হয়।

১৯৮৯ সালে নরওয়ে সরকার জ্যাপলিন পর্বতের ঢালে ৪৭২ মিটার উঁচুতে নির্মাণ করে 'জ্যাপলিন অবজারভেটরি'- একটা রিসার্চ স্টেশন, যেখানে বসে বিজ্ঞানীরা দেখেন পৃথিবীর আবহাওয়ার সামগ্রিক অবস্থা। বুঝতে চেষ্টা করেন বায়ুমন্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ, জলবায়ু পরিবর্তনের গতি-প্রকৃতি আর দূষণের মাত্রা।
 

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর