শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০২:০২ পিএম, ২০২০-১১-১১
যশোর কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে সাতাশকাটি গ্রামে আবু সাঈদ
সরদার নামে (৪৫) নামে এক ব্যাটারী ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্বার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই গ্রামের একটি পুকুর পাড়ে তার লাশ ফেলে রেখে গেছে । পুলিশ লাশ উদ্ধার পূর্বক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।
পুলিশ জানায়, পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি গ্রামের একটি পুকুরপাড়ে
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৭ টার দিকে একজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পুলিশ রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্বার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত আবু সাঈদ কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের
ইজাহার আলী সরদারের ছেলে। তিনি পেশায় পুরাতন ব্যাটারি ব্যবসায়ী । কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, কি কারণে এবং কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ তদন্ত করছে। এ
মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited