শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৭:৪৩ পিএম, ২০২৪-১২-০৭
চট্টগ্রাম ও ফেনীতে র্যাবের পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৭৯০ পিস ইয়াবাসহ ০৪ জন'কে গ্রেফতার করে র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার হতে চট্টগ্রাম আসতেছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার পটিয়া ওয়াই ক্রসিং এলাকার জামাল শাহ রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব সদস্যরা দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার সবুজবাগ থানার পটোয়ারী গলির মৃত জিন্নাত আলীর ছেলে মোঃ মিলন (৩০), ও অপরজন হলেন গোপালগঞ্জ জেলার কোটারিপাড়া থানার কুলপালা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে আব্দুল জলিল (৪৮)। পরে আসামিদের দেখানো ও শনাক্তমতে হাইচ মাইক্রোবাসের পিছনের ব্যাকডালার ভিতর বিশেষ কৌশলে রাখা ২৯টি পলিজিপার প্যাকেটে ৫৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।
অপরদিকে, র্যাব-৭, চট্টগ্রামের বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু মাদকব্যবসায়ী একটি বাস যোগে কক্সবাজার হতে ঢাকার দিকে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাতে ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর পুলিশ অফিসার্স মেস পাশের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সকাল-সন্ধ্যা নামীয় যাত্রীবাহি একটি বাস হতে দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ঢাকা সাভার থানার মোহাম্মদপুর বসিলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ ফিরোজ আহমদ (২৩) ও একই এলাকার রেডিও কলোনির মৃত আব্দুল কাদেরের মেয়ে মোছাঃ কাজল (১৯)। পরে তাদের ট্রাভেল ব্যাগ হতে বিশেষ কৌশলে রাখা ১৫টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট হতে ২৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাবের পৃথক দু'টি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৬ লক্ষ ৫০ হাজার টাকা।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের বাংলা'কে পৃথক দু'টি মাদকবিরোধী অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন এবং
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দু'জনকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এবং অপর দু'জনকে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited