শিরোনাম
সংবাদদাতা, সীতাকুণ্ড | ০৬:৫৯ পিএম, ২০২০-১১-১১
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভা ও আশপাশের এলাকাজুড়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। তিনি বলেন, ‘উপজেলা যুবলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতির শংকা রয়েছে। তাই পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। ’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহজাহান ও মোহাম্মদ সেলিম একইসময়ে একই এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আয়োজন করেন। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন থেকে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়ে মৌখিক নির্দেশনা দিয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited