বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সাবেক ওসি নেজামকে পেটালো বিএনপির কর্মীরা

চট্টগ্রাম ব্যুরো :    |    ১০:০৭ পিএম, ২০২৫-০১-০৬

সাবেক ওসি নেজামকে পেটালো বিএনপির কর্মীরা

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দিনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এ পুলিশ কর্মকর্তার শার্টের কলার ধরে তাকে টানাহেঁচড়া করছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় কয়েকজনকে মারধর করতেও দেখা যায় ওই ভিডিওতে। এ বিষয়ে জানতে চাইলে নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম  বলেন, ওসি নেজাম বিগত সরকারের আমলে হয়রানি করার জন্য একাধিক মামলার আসামি করেছে আমাদের নেতাকর্মীদের। এই ওসি নেজাম আওয়ামী লীগের দোসর হয়ে বর্তমান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গেও অন্যায় করেছে। তিনি বলেন, তখন আমাকে গাড়িতে তুলে লাঠি দিয়ে পেটানোর পরে বলেছে, এই কথা কাউকে বললে কিংবা ছবি প্রকাশ করলে আমার পরিবারের বাকি সদস্যদেরও অত্যাচার করবে। যে কারণে আমি সেদিন মুখ খুলিনি। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, খবর পেয়েই পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়েছে। তিনি এখন থানায় আছেন। এদিকে, মহানগরের বিভিন্ন থানায় ওসি থাকাকালীন মোহাম্মদ নেজাম উদ্দীনের বিরুদ্ধে নির্যাতনের নানা অভিযোগ তুলেন বিএনপির নেতাকর্মীরা। তিনি আটক হওয়ার পর সংবাদ ছড়িয়ে পড়লে থানায় মানুষের ভিড় করতে শুরু করে। থানার সামনে স্থানীয় বিএনপির একাধিক নেতা নেজামের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ভিড় করছে। নেজাম উদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লায় সিআইডিতে পরিদর্শক পদে দায়িত্বে আছেন বলে জানা গেছে।

রিটেলেড নিউজ

 কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার সৈকতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত


যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

যশোর প্রশাসন সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, সমন্বয় জরুরি

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো  প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত


গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর