বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:০৯ পিএম, ২০২৫-০১-১৫

ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে

ভূমি সেবা কার্যক্রম শতভাগ জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। 
ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এতে বলা হয়, জনগণকে উন্নত ও সমন্বিত ভূমিসেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি  খতিয়ান ও ম্যাপ সিস্টেমের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালু করার জন্য গত ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইন সেবা প্রদান বন্ধ রাখা হয়। ১ ডিসেম্বর ২০২৪ সকাল ৯টা ৩০ থেকে ভূমিসেবা সমন্বিতভাবে (land.gov.bd) পুনরায় চালু করা হয়।

এতে বলা হয়, সফটওয়্যারের প্রথম সংস্করণের ডেটাসমূহ ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে।  বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত ও বরাদ্দকৃত নতুন স্থানে সমন্বিতভাবে (integrated) স্থানান্তর করেছে।  

সফটওয়্যার হালনাগাদ করার মাধ্যমে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে নাগরিকগণ মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা, খতিয়ান ও ম্যাপ উত্তোলনের মত ভূমিসেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (তথ্য ও গণসংযোগ) মোহাম্মাদ গিয়াস উদ্দিন বাসস’কে বলেন, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। একই সাথে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। এতে জনগণের ভোগান্তি কমবে।   

তিনি বলেন, শুরুতে নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা ছিলো। ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে সাধারণ জনগণ সেবা গ্রহণের সমস্যার সম্মুখীন হয়েছেন।  এজন্য ভূমি সেবা গ্রহণে সেবা গ্রহীতাদের সাময়িক  অসুবিধার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। 

তিনি জানান, ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা কার্যক্রম মনিটরিং জোরদার করেছে। সমন্বিত ব্যবস্থা   গ্রহণের ফলে ভূমি সেবা সিস্টেমসমূহ এখন অপেক্ষাকৃত ভালোভাবে কাজ করছে এবং জনগণ ভূমিসেবা  নিতে পারছেন। 

নিরবচ্ছিন্ন ভূমি সেবা নিশ্চিত করতে উদ্ভূত সমস্যা সমাধানে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও  জনগণ যাতে দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারাদেশের উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস এবং ইউনিয়ন,পৌর ও ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের  নতুন চালকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর