শিরোনাম
টঙ্গী প্রতিনিধি : | ০৯:১৫ পিএম, ২০২৫-০১-১৬
আবদুস সবুর খান টঙ্গী থেকে :
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে।এসময় স্থানীয়দের সহায়তায় গাড়ি চালককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তিনটি বস্তার ভিতরে ২৫ টি বান্ডেল করা গাঁজার পরিমান সর্বমোট ৫০ কেজি।
গ্রেফতার চালক খোকন মিয়া (৩৮) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর থেকে ঢাকাগামী একটি পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৩৬৮) কলেজ গেট এলাকায় একটি রিকশাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় একজন মোটরসাইকেল আরোহী গাড়িটিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে বাটা গেট এলাকায় এসে ইউটার্ন করে আবরো গাজীপুরের দিকে যাওয়ার চেষ্টা করে পাজেরো গাড়িটি। দ্রুতগতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডে ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়ে গাড়িটি। এসময় স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশকে খবর দিলে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাড়িটি তল্লাশি করে তিন বস্তা (৫০ কেজি) গাঁজা উদ্ধার করে।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসির উদ্দিন বলেন , পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধার ও একজন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited