শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৩২ পিএম, ২০২৫-০১-২৫
রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শহিদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা শনিবার (২৫ জানুয়ারি) সকালে রায়েরবাজার কবরস্থানে আসেন। কবর জিয়ারতের পর উপদেষ্টা শহিদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। শহিদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে।
উপদেষ্টা জানান, রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহিদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।
শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী মাসের শুরুতেই শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited