বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

পরৈকোড়ায় ১৩তম রাফি স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আ.ন.ম. তাজওয়ার আলম    |    ০৭:৫৫ পিএম, ২০২৫-০২-০৮

পরৈকোড়ায় ১৩তম রাফি স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ছবি; নরুল আজম

আনোয়ারার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ১৩তম রাফি স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। রোটারি কমিউনিটি কোর (আর.সি.সি) ভিংরোলের আয়োজনে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোরশেদ হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাফির মা ডাঃ রওনক জাহান, এক্স বিভাগীয় প্রধান, গাইনি বিভাগ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি বলেন, "রাফিকে ছোট বয়সে  হারালেও সে আজও আমাদের মাঝে আছে। তার স্মৃতি ধরে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে তরুণরা শৃঙ্খলিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। এই টুর্নামেন্ট তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

প্রধান আলোচক ছিলেন মিজানুর রহমান চৌধুরী, সম্পাদক, দৈনিক আমাদের চট্টগ্রাম ও সভাপতি, বাংলাদেশ এডিটর ফোরাম। তিনি বলেন, "দেশ পরিচালনার দায়িত্ব তরুণদের কাঁধে। তারুণ্যের সাহসী উদ্দীপনার মাধ্যমে নেতৃত্ব তৈরি হবে। খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খল ও ঐক্যবদ্ধ করে, যা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির পথ দেখায়। ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে তরুণরা যেভাবে এগিয়ে এসেছে, আনোয়ারার তরুণদেরও তেমনভাবে এগিয়ে আসতে হবে। ফ্যাসিবাদ ও শোষণের বিরুদ্ধে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সমাজের শোষিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারে, সত্যের পক্ষে কথা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে।"

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুনীর চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি, রাফি স্মৃতি পাঠাগার এবং আলহাজ্ব নুরুল কবির, চট্টগ্রাম ব্যুরো প্রধান, মাইটিভি। স্বাগত বক্তব্য রাখেন রাফি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এম. জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি কমিউনিটি কোর (আর.সি.সি) ভিংরোলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

উদ্বোধনী খেলায় ভিংরোল ক্রিকেট একাদশকে হারিয়ে আনোয়ারা ক্রিকেট একাদশ জয়লাভ করে। জমজমাট এই খেলায় উভয় দল দুর্দান্ত পারফরম্যান্স দেখায়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ফরিদ (মনি) ও মোহাম্মদ সেলিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন মোঃ আবু বক্কর সওদাগর, মোঃ তৌহিদুল ইসলাম মেম্বার, মোঃ শেখ আব্দুল্লাহ, মোঃ মোস্তাক, রাশেদ উদ্দিন পারভেজ, দৈনিক আমাদের চট্টগ্রামের সহ-সম্পাদক আ. ন. ম. তাজওয়ার আলম, স্টাফ ফটোসাংবাদিক নুরুল আজম, ইমন, শাহেদ, আরমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

ক্রীড়াপ্রেমীদের বিপুল সমাগমে পরৈকোড়া পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মোঃ রামিন, জামসেদ, জিসান, ছামী, তাসিল, মোঃ ফাহিম, ইউসুফ, রিফাত, রাসেল, আবিদসহ অসংখ্য দর্শক। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রাম। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় আরও অনুপ্রাণিত করবে এবং তাদের সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর