শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৩৪ পিএম, ২০২৫-০২-১৩
মার্কিন সিনেটের অনুমোদন পেয়ে জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন তুলসী গ্যাবার্ড।
মার্কিন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তাপ্রধানের পদ এটি।
তবে এর আগে তুলসী কোনো গোয়েন্দা সংস্থায় কাজ করেননি বা গোয়েন্দাসংক্রান্ত কোনো কমিটিতেও ছিলেন না। এত উচ্চ পর্যায়ের দায়িত্বে তুলসী অভিজ্ঞতা না থাকার ফলে তিনি কীভাবে ১০ হাজার কোটি ডলারের বিশাল ব্যয়ের এই কর্মযজ্ঞ সামলাবেন, তা নিয়ে সিনেটে বিতর্ক তৈরি হয়।
তুলসির নিয়োগের বিরোধিতা করেন ডেমোক্রেটরা। পরে ৫২-৪৮ সিনেট ভোটে এই পদে তার পদায়ন নিশচিত হয়। তুলসীর পক্ষে পড়া ৫২ ভোটের সব কটিই রিপাবলিকান পার্টির সদস্যদের।
ট্রাম্পের ক্যাবিনেটে এটি ১৪তম উচ্চপর্যায়ের নিয়োগ। যদিও রিপাবলিকান দলের সিনেটের সাবেক নেতা মিচ ম্যাককনেল তার মনোনয়নের বিরোধিতা করেছিলেন।
গ্যাবার্ডের জন্য গোয়েন্দা কমিটির প্রথম ধাপ পেরোনো সহজ ছিল না। কিন্তু প্রাক্তন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান হওয়া সত্ত্বেও তিনি রিপাবলিকানদের সমর্থন আদায়ে সফল হন।
গ্যাবার্ড অতীতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সহানুভূতি দেখানোর কারণে সমালোচিত হয়েছিলেন। এছাড়া, তিনি জাতীয় নিরাপত্তার গোপন তথ্য ফাঁস করা অ্যাডওয়ার্ড স্নোডেনকেও প্রকাশ্যে সমর্থন করেছিলেন, যা অনেকের কাছে বিতর্কিত সিদ্ধান্ত ছিল।
তবে, ৪৩ বছর বয়সী গ্যাবার্ড একজন মার্কিন সেনা রিজার্ভিস্ট এবং ২০২০ সালে ডেমোক্র্যাট প্রাইমারিতে প্রেসিডেন্ট পদে লড়েছিলেন। এখন তিনি গোয়েন্দা প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধান করবেন এবং প্রেসিডেন্টের কাছে গোয়েন্দা সংক্রান্ত প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
তুলসী গ্যাবার্ডের নিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নীতিতে কী ধরনের পরিবর্তন আসবে, তা এখন দেখার বিষয়।
সূত্র: ফক্স নিউজ
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited