শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৪:২৫ পিএম, ২০২৫-০২-১৩
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী রেলস্টেশন এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা এবং ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক দু'জন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজবল্লভপুর গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে মোঃ আজিম উদ্দিন (২৩) ও সন্দ্বীপ থানার বাউরিয়া গ্রামের মোঃ হালিম চৌধুরীর ছেলে মোঃ সৌরভ চৌধুরী (২৮)। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী রেলস্টেশন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঔই এলাকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দু'জন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতার করে হেফাজতে নেয়া হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের হাতে থাকা দু'টি শপিং ব্যাগের ভিতর হতে বিশেষ কৌশলে রাখা স্কচটেপ দ্বারা মোড়ানো ১০ কেজি এবং ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।গ্রেফতারকৃত আসামিদেরকে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited