শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৯:৩৬ পিএম, ২০২৫-০৪-১৯
ভারতের মাটিতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ বাছাই পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রান রেট বিবেচনায় বাংলাদেশকে টপকে যেতে পারেনি ক্যারিবীয়রা।
থাইল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৬৭ রান ১০ ওভারের মধ্যে স্পর্শ করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। আর যদি ১০ ওভারের মধ্যে ম্যাচ জিততে না পরে তাহলে রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলতে ম্যাচ জয়ের আগে ১১ ওভারের মধ্যে অন্তত ১৭২ রান করতে হতো ক্যারিবীয়দের।
রান তাড়া করতে নেমে ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫৬ রান। জয়ের বন্দরে পৌঁছানোর আগে ১১তম ওভারে ক্যারিবীয়দের তুলতে হতো আরও ১৬ রান, অর্থাৎ অন্তত ১৭২ রান। কিন্তু ১১তম ওভারের প্রথম ৫ বলে ১২ রান তুলে জয় নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের রান রেট টপকে যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
৫ ম্যাচে ৬ পয়েন্ট ও ০.৬৩৯ রান রেট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বাছাই পর্ব থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। ৫ ম্যাচে ৬ পয়েন্ট ও ০.৬২৬ নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকায় বিশ্বকাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয় ওয়েস্ট ইন্ডিজের। ৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে নাম লেখায় পাকিস্তান।
লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৬.১ ওভারে ১৬৬ রানে অলআউট হয় থাইল্যান্ড। দলের হয়ে নাথাকান চানথাম সর্বোচ্চ ৬৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আফি ফ্লেচার ৪টি উইকেট নেন।
জবাবে ১০.৫ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হিলি ম্যাথুজ ২৯ বলে ৭০ রান করেন।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited