শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:০৪ পিএম, ২০২০-১১-১৬
এবার মৃত্যুর হুমকি পেলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে হত্যার হুমকি দিয়েছেন সিলেটের এক তরুণ।
ঘটনাটি ঘটেছে রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে। রাত ১২টা ৭মিনিটে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিন তালুকদার (যার ফেসবুক অ্যাকাউন্ট নাম-Mohsin Talukdar) । তার পিতার নাম আজাদ বক্স তালুকদার।
সম্প্রতি কালীপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে কলকাতায় যান সাকিব। আর সেই কারণে বিক্ষুব্ধ হয়ে ফেসবুক লাইভে এসে দেশসেরা অলরাউন্ডারকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। কেবল হত্যার কথা নয়, সাকিবকে অকথ্য ভাষায় গালাগালিও করেন তিনি। এমনকি আত্মপরিচয় দিয়ে সাকিবকে হত্যা করতে প্রয়োজনে হেঁটে ঢাকা যাবেন বলেও জানান মহসিন।
এরপর তিনি ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভে হাজির হয়ে উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন। তবে এবার তিনি সাকিবকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় মহসিন বলেন, কারও চাপে পড়ে এখন এই ভিডিওটি নির্মাণ করছেন না তিনি। সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো অন্য সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবারও লাইভ করছেন বলেও জানান তিনি।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited