শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি : | ০৭:২০ পিএম, ২০২৫-০৫-১১
মুহাম্মদ ওসমান বিন হাসান
কক্সবাজারের টেকনাফে অপহরণকারীদের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদরের দক্ষিণ লম্বরী এলাকার কুখ্যাত মানব পাচার চক্রের হোতা সাইফুলের আস্তানা থেকে বিজিবির একটি দল অভিযান চালিয়ে এসব কিশোর-তরুণকে উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার হওয়া কিশোর-তরুণেরা বিজিবির হেফাজতে রয়েছেন।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই টেকনাফে অপহরণ চক্রের বিরুদ্ধে বিজিবি অভিযান চালিয়ে আসছে। সম্প্রতি মালয়েশিয়া পাচারের জন্য বেশ কিছু বাংলাদেশি নাগরিককে অপহরণ করে জিম্মি করার খবর আসে বিজিবির কাছে । খবর পেয়েই সাইফুলের গোপন আস্তানায় অভিযানে যায়। অভিযানে ১৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
অপহরণচক্র বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে নানা ধরনের প্রলোভন দেখিয়ে তাদের এনে জিম্মি করে দুর্গম আস্তানায় রাখে। পরে ভিকটিমের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের জন্য শারীরিক নির্যাতনও চালানো হয়।
তিনি আরো জানান, কুখ্যাত অপরাধী চক্রটির সদস্যদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধরকৃত ভিকটিমদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে গেল বছরের ১৪ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে সাইফুলের বাড়ি থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ ভিকটিমকে উদ্ধার করেছিল।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited