বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

চান্দগাঁও আবাসিক এলাকায় বড় ভাইকে কুপিয়ে হত্যা ‘ইয়াবা আসক্ত’ ছোট ভাই ও তার স্ত্রীর

মামুনুর রশিদ সেলিম    |    ০৯:০৮ পিএম, ২০২৫-০৫-২২

চান্দগাঁও আবাসিক এলাকায় বড় ভাইকে কুপিয়ে হত্যা ‘ইয়াবা আসক্ত’ ছোট ভাই ও তার স্ত্রীর

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় ‘ইয়াবা আসক্ত’ ছোট ভাই ও তার স্ত্রী এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রবাস ফেরত আপন বড়ভাই মো. সাহেদকে (৩৫)। খুনের পর লাশ নিয়ে পালানোর সময় খবর পেয়ে পুলিশ নিহতের ছোটভাই মো. জাহেদ (২৭) ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহিকে (২৬) গ্রেফতার ও লাশ উদ্ধার করেছে।

নিহত মো. সাহেদ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের হাজী মীর হোসেন সওদাগর বাড়ির মৃত জালাল আহমেদের ছেলে।

বৃহস্পতিবার (২২ মে) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আমাদের বাংলাকে বলেন, বুধবার (২১ মে) গভীর রাতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের দুই নম্বর সড়কের এক বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, ছোট ভাই ও তার স্ত্রী দু’জনই ইয়াবা আসক্ত। ইয়াবা সেবনসহ পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে ঘুমন্ত বড় ভাইকে তারা খুন করেছে।

পুলিশ জানায়, সাহেদ ও জাহেদ দু’জনই দুবাই প্রবাসী ছিলেন। বছরখানেকের ব্যবধানে দু’জনই দেশে ফিরে এসে বেকার অবস্থায় ছিলেন। তাদের বাবা মারা গেছেন। তাদের আরেক ভাই মা ও তার পরিবার নিয়ে দুবাইয়ে থাকেন। চান্দগাঁও আবাসিক এলাকায় একই বাসায় সাহেদ, জাহেদ ও তার স্ত্রী থাকতেন। কয়েকমাস আগে সাহেদের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়েছে।

সাহেদকে কুপিয়ে হত্যা করার পর বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে একজন অ্যাম্বুলেন্স চালকের কল পেয়ে চান্দগাঁও থানা পুলিশের একটি টিম অভিযানে নামে। নগরীর কাপ্তাই রাস্তার মাথার কাছাকাছি এলাকায় অ্যাম্বুলেন্সটি পুলিশ আটক করতে সক্ষম হয়। তল্লাশি চালিয়ে সেখানে সাহেদের রক্তাক্ত লাশ এবং জাহেদ ও তার স্ত্রী তাসমিনকে পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি আফতাব উদ্দিন বলেন, ‘জাহেদ ও তাসমিন রাতভর ইয়াবা সেবন করে। সারাদিন ঘুমায়। ইয়াবা আসক্তি নিয়ে ও পারিবারিক বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে সাহেদের মনোমালিন্য চলছিল। বুধবার সন্ধ্যার পর বাসায় তারা তিনজন ঝগড়া করে। জাহেদ ও তার স্ত্রী মিলে বাসার আসবাবপত্রও ভাঙচুর করে। ঝগড়া শেষে সাহেদ নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ওই কক্ষে ঢুকে জাহেদ ও তার স্ত্রী মিলে ঘুমন্ত অবস্থায় সাহেদকে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে।’

তিনি বলেন, ‘এর পর জাহেদ গিয়ে একটি সিএনজি অটোরিকশা ডেকে আনে। অটোরিকশায় লাশ তুলে প্রথমে আবাসিক এলাকা থেকে বের করে নেয়। এরপর একটি অ্যাম্বুলেন্স পেয়ে সেখানে লাশ তুলে নেয়। অ্যাম্বুলেন্স নিয়ে তারা গ্রামের বাড়ি রাউজানের নোয়াপাড়ার দিকে রওনা দেয়। হত্যাকাণ্ডের বিষয়টি আঁচ করতে পেরে অ্যাম্বুলেন্স চালক কৌশলে বিষয়টি থানায় অবহিত করে। এরপর আমরা চান্দগাঁও আবাসিক এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার এগিয়ে অ্যাম্বুলেন্সটি আটকাতে সক্ষম হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহেদ ও তাসমিন হত্যাকাণ্ডের বিষয়ে এ বর্ণনা দিয়েছেন বলে জানিয়েছেন ওসি। তিনি আরও জানান, সাহেদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার দু’জনকে থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর