শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৫ পিএম, ২০২৫-০৬-১৫
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহমেদের অপসারণ দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মশাল মিছিল করেছে সচেতন ছাত্র জনতা।
শনিবার রাত ৮টায় আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক ছাত্র-যুবক অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, শামীম আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, গুলশান, বনানী, ধানমন্ডি, রমনা, বাড্ডা ও রামপুরা এলাকাগুলোতে প্রকাশ্যে মাদক ব্যবসা বেড়েই চলেছে। ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও হেরোইনসহ নানা ধরনের মাদকে এলাকাগুলো প্রায় সয়লাব হয়ে গেছে।
বক্তব্যে আরও বলা হয়,
“শামীম আহমেদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোপন আঁতাতের গুঞ্জন রয়েছে। তিনি একজন ‘আওয়ামী সুবিধাভোগী’ কর্মকর্তা হিসেবে পরিচিত, যিনি দায়িত্বে থেকেও কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না।”
সচেতন ছাত্র জনতার নেতারা এই অবস্থাকে ‘দায়িত্বহীনতা ও প্রশাসনিক ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেন।
দাবি ও হুঁশিয়ারি
বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে শামীম আহমেদের অপসারণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল কর্মকর্তার সম্পদের হিসাব গণমাধ্যমের সামনে প্রকাশ করার দাবি জানান।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited