শিরোনাম
মুহাম্মদ সালাহ্উদ্দিন কাদের; কক্সবাজার : | ০৬:৩২ পিএম, ২০২০-০৮-১৭
কক্সবাজার সদর মডেল থানার নতুন ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমান ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান। একই সাথে পদোন্নতি পেয়ে ওসি (তদন্ত) হয়েছেন বর্তমান ওসি (অপারেশন) মাসুম খাঁন। অন্যদিকে নতুন ওসি (অপারেশন) হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশে দায়িত্বরত মিজানুর রহমান। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশের এক আদেশের মাধ্যমে তাদের নিযুক্ত করা হয়েছে। গত ১১ আগষ্ট কক্সবাজার সদরের খরুলিয়ায় ভ্রাম্যমান ইয়াবা বিক্রির সময় গণধোলাইয়ের শিকার এক ইয়াবা ব্যবসায়ী থানা হেফাজতে মৃত্যু হওয়ার ঘটনায় ওসি শাহজাহান কবিরকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে খাইরুজ্জামান ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, মো. খাইরুজামান বেশ কিছু দিন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে (বর্তমান থানা) ইনচার্জের দায়িত্ব পালন করেছিলেন। পরে পদোন্নতি পেয়ে কক্সবাজার সদর মডেল পরিদর্শক (গোয়েন্দা) হন। এরপর পদোন্নতি পেয়ে উখিয়া থানার ওসি (তদন্ত) হন। উখিয়া থেকে বদলী হয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) হন।
সম্প্রতি থানা হাজতে এক আসামীর মৃত্যুর ঘটনায় বরখাস্ত হন শাহজাহান কবির। তাই শূন্য পদে নতুন প্রক্রিয়ায় শাহজাহান কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন মো. খাইরুজ্জামান।
নবনিযুক্ত মাসুম খাঁন জেলা ডিবি পুলিশে বেশ কিছুদিন পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেখান থেকে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) নিযুক্ত হন। বর্তমান ওসি (তদন্ত) খায়রুজ্জামান পূর্ণ ওসি হলে তার স্থলাভিষিক্ত হন মাসুম খাঁন।
অন্যদিকে নবনিযুক্ত ওসি (অপারেশন) মিজানুর রহমান বেশ কিছুদিন রামু থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলী হয়ে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিবি থেকেই তাকে এবার সদর মডেল থানার ওসি (অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited