শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০২:২৮ পিএম, ২০২৫-০৬-২৩
মানিকগঞ্জের শিবালয় থানার আলোচিত ডাকাতি মামলার সন্ধিগ্ধ দু'জন পলাতক আসামিকে সীতাকুন্ড থানা ও চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বেলানগর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন (৪০) ও অপরজন হলেন একই থানার লাঙ্গলকোট গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ হাবিব প্রকাশ রিপন (২৯)।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ সাদমান সাকিব (এএমসি)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মানিকগঞ্জের শিবালয় থানার ডাকাতি মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি চট্টগ্রামের সীতাকুন্ড থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রামের সীতাকুন্ড থানার ডিসি পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ আলাউদ্দিন'কে (৪০) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। পরে তাঁর দেয়া তথ্য মতে অপর একটি আভিযানিক দল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অপর আসামি মোঃ হাবিব প্রকাশ রিপন'কে (২৯) গ্রেফতার করে র্যাব।
রবিবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited