শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:২৭ পিএম, ২০২৫-০৬-২৫
আব্দুর রাজ্জাক, রাজশাহী :
রাজশাহী জেলার গোদাগাড়ী বাসুদেবপুর ইউনিয়ান পরিষদের (ইউপি) স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি ) অধীনে সুইজগেট থেকে বাসুদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্স পয়ন্ত ৩০০ মিটার দৈর্ঘ্যরে একটি রাস্তায় সিমেন্ট ঢালাই কাজ চলছে। রাস্তাটির কাজের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ৫০ লক্ষ টাকা।
এই কাজকে ইস্যু করে গত ১৮ জুন বুধবার পুর্ব পরিকল্পিত ভাবে বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম 'মব' সৃষ্টি করে পদত্যাগ করনোই ছিল একটি মহলের উদ্দেশ্যে। এই ঘটনার ৫দিন পর গত ২৪ জুন গোদাগাড়ী থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে বলে থানা পুলিশ জানায়। এই ঘটনার সাথে রাস্তার কাজের কোন সমপৃক্তা ছিল না এমনটি জানালেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় লোকজন সাথে কথা বললে তারা বলেন, কাজের মান ভাল হচ্ছে। নির্ধারিত সময়ে মধ্য কাজটি শেষ হলে এলাকার মানুষের চলাচলের সুবিধা হবে।এলাকাবাসির দাবি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি ) অধীনে চলমান কাজ ঠিকাদার প্রতিষ্ঠানটি গুনগতমান মান বজায় রেখে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় লোকজনের সাথে কথা বললে তারা জানান, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি ) অধীনে চলমান রাস্তার ঢালাই কাজ নিয়ে গত ১৮ জুন এলাকাবাসীর মধ্যে কোন ঘটনা ঘটেনি সেই দিন।
প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিতে ভিন্ন খবর পত্র পত্রিকায় ছাপা হয়। বিষয়টি ছিল দুঃখ জনক। সত্য ও প্রকৃত ঘটনা হলো সে দিন গোদাগাড়ি বাসুদেবপুর ইউনিয়নের চেয়ারম্যানকে 'মব' সৃষ্টি করে কিছু স্থানীয় নেতা ও তার লোকজন মিলে তাকে বাধ্য করে মুচলেকা নেয়। আগে থেকেই পদত্যাগ পত্রটি লেখা ছিল তাদের কাছে। তাতে লেখা ছিল আমি অনিয়ম- দুর্ণীতির দায় নিয়ে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সেচ্ছায় পদত্যাগ করলাম। এই ঘটনার পরে চেয়ারম্যান নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,গত ১৮ জুন বুধবার সকাল ১০টা সময় বাসুদেবপুর ইউনিয়ানে চলমান রাস্তার কাজ সিডিউল মাফিক চলছিল। আমাকে 'মব' সৃষ্টি করে জোরপূর্বক ভাবে আটকিয়ে লিখিত সাক্ষর নিয়ে পদত্যাগ পত্র নিয়েছে। আমি এখনো ইউপি চেয়ারম্যান।
এই ঘটনার পর আমি রাজশাহীতে এসে সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। এই বিষয়ে নজরুল ইসলামের সাথে বলার একদিন পর তাকে গোদাগাড়ী থানা পুলিশ আটক করে।
তবে সেই দিনের বিষয়টি নিয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মুনসুর রহমান সাথে কথা বলেন তিনি জানান, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। কোন অনিয়ম হলে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় লোকজন ইউএনও অফিসে এসেছিল। বর্তমান কাজটি বন্ধ আছে।
বিষয়টা বুঝেছেন চেয়ারম্যানের সাথে কাজে কোন সম্পর্ক নাই। কাজের মান ঠিক আছে। তারা একটাই দাবি রাস্তাটি নিদিষ্ট সময়ের মধ্যে যেন শেষ হয়। আমাদের কাজের মান নিয়ে কোন অভিযোগ নাই। স্থানীয়রা আর বলেন যদি প্রয়োজন হয় আমরা লিখিত দিবো।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited