শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৩৪ পিএম, ২০২৫-০৭-০৫
নুর সোলায়মান রামগতি কমলনগর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রামগতিতে গত বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সামিয়া আক্তার শান্তা (১৪) নামের ৮ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়। আলেকজান্ডার – সোনাপুর আঞ্চলিক সড়কের চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আলী হোসেন এর একমাত্র মেয়ে। তার বাড়ি চরপোড়াগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়সূত্রে জানা যায়, সামিয়া প্রতিদিন সকালে বাবার সাথে মোটর সাইকেল যোগে বিদ্যালয়ে যেত এবং বিকেলে বাড়িতে ফিরত। সকালে ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। বিকেলে পরীক্ষা না থাকায় বাবাকে ছাড়াই হাজীগঞ্জ এলাকায় নিজ বাড়িতে ফিরছিল। ব্রিজ এলাকায় পৌছালে আজাদনগর বাজারগামী ট্রাক্টরট্রলি (বলি ট্রাক) তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় । নিহত শান্তা মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির মেধাবী ছাত্রী।রামগতি থানার ওসি তদন্ত মো. মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক এবং ট্রাক্টরটলি আটক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited