শিরোনাম
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : | ০৪:০৭ পিএম, ২০২৫-০৭-০৫
রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে বর্ণ্যাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে বকশীগঞ্জ উপজেলা মোড়ে অবস্থিত উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা জামায়াতের আমীর মো. শফিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, সাবেক অধ্যক্ষ হাসান বিন রফিক, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম।
এসময় বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে। ভবিষ্যতেও যেকোন ক্লান্তিলগ্নে জনস্বার্থে সাংবাদিকতা করার আহবান জানান। তারা গণমাধ্যমকে দেশের যেকোন প্রয়োজনে সাহসী ভূমিকা রাখার অনুরোধ জানান। পরে নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited