শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি : | ০৩:০১ পিএম, ২০২৫-০৮-১৮
কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম মহাসড়ক অবরোধ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা। সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের কারণে প্রায় ৫ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। উভয় পাশে আটকা পড়েছে শত শত গাড়ি, যাত্রী ও চালকরা পড়েছেন ভোগান্তিতে।
চাকরিচ্যুত শিক্ষকরা জানিয়েছেন, অর্থ সংকটের কারণে ইউনিসেফসহ কয়েকটি এনজিও তাদের চাকরি বাতিল করেছে। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। স্থানীয় শিক্ষক নেতা সাইদুল ইসলাম শামীম বলেন, “আমরা দাবি করছি, চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল করা হোক এবং ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হোক।”
অবরোধের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকশ’ নারী-পুরুষ। কভার্ডভ্যান চালক ইদ্রিস বলেন, ‘দেড় ঘণ্টা ধরে আটকে আছি। দুর্ভোগের শেষ নেই।’ স্থানীয় বাসিন্দা আবু তালেব জানান, দীর্ঘ ৩ কিলোমিটার হেঁটে গন্তব্যে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। ৭০ বছর বয়সী আমিনা খাতুন বলেন, ‘আমি অসুস্থ। ডাক্তার দেখাতে আসছি।’
ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এনজিও কর্মীরা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে আন্দোলনকারীরা বাধা দেন।
আন্দোলনের মধ্যে একজন পকেটমারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শিবির নেতা সাইদি জানিয়েছেন, ‘স্থানীয় শিক্ষকদের পাশে দাঁড়িয়েছি।’ এছাড়া, জুলাই যোদ্ধা জিনিয়া তিন দফা দাবি ঘোষণা করেছেন।
উল্লেখ্য, অর্থ সংকটের কারণে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় ১ হাজার ২০০ স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বেতন বৃদ্ধির কথা বলায় তাদেরকে ছাঁটাই করা হয়েছে। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল রয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited