বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ই-কারের যুগে প্রবেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি প্রতিনিধি ::    |    ০৩:৩০ পিএম, ২০২৫-০৮-১৯

ই-কারের যুগে প্রবেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের যাতায়াতে ভাড়ার ভোগান্তি কমাতে ও আধুনিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হয়েছে পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার (ই-কার)। নতুন এ সেবায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আনুষ্ঠানিকভাবে তিন জোড়া ই-কারের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রাথমিকভাবে তিনটি রুটে চলাচল করবে এই যানটি
রুট-১: ফরহাদ হোসেন হল → আব্দুর রব হল → শহীদ হৃদয় তরুয়া ভবন → শহীদ মিনার → জিরো পয়েন্ট।
রুট-২: আইন অনুষদ → ২ নম্বর গেট → ল্যাবরেটরি স্কুল → আলাওল হল → সোহরাওয়ার্দী হল → জিরো পয়েন্ট → শহীদ মিনার।
রুট-৩: জিরো পয়েন্ট → শহীদ মিনার → লাইব্রেরি → সায়েন্স ফ্যাকাল্টি → বায়োলজিক্যাল সায়েন্স।
কোথায় কত ভাড়া 
ফরহাদ হোসেন হল থেকে 
আবদুর রব হল → ৫ টাকা
হৃদয় তারুয়া ভবন → ৫ টাকা
শহীদ মিনার → ৫ টাকা
জিরো পয়েন্ট → ১০ টাকা
আইন অনুষদ থেকে
দুই নম্বর গেট → ৫ টাকা
ল্যাবরেটরি স্কুল → ৫ টাকা
আলাওল হল → ৫ টাকা
সোহরাওয়ার্দী হল → ১০ টাকা
জিরো পয়েন্ট → ১০ টাকা
শহীদ মিনার → ১৫ টাকা
জিরো পয়েন্ট থেকে
শহীদ মিনার / লাইব্রেরি → ৫ টাকা
সায়েন্স ফ্যাকাল্টি → ১০ টাকা
মেরিন সায়েন্স → ১৫ টাকা
বায়োলজিক্যাল সায়েন্স → ১৫ টাকা
মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিবুজ্জামান তিতাস বলেন, ‘চবিতে চক্রাকারে বাস সার্ভিস চালুর দাবি আমাদের দীর্ঘদিনের। কারণ বিশাল এই ক্যাম্পাসে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে রিকশা ভাড়ায় অনেক টাকা খরচ হয়। ইলেকট্রনিক কার চালু হওয়ায় আমরা সেই সমস্যার হাত থেকে মুক্তি পেলাম। এখন বিশ্ববিদ্যালয়ের যেকোনো জায়গায় স্বল্প খরচে সহজেই চলাচল করা যাবে।’ 
মাইক্রোবায়োলজি বিভাগের ২০২২-২৩  শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়ালিদ হাসান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে স্থানীয় রিকশাচালকদের দৌরাত্ম্য ছিল। প্রতিদিন ক্লাস, ল্যাব করে বের হয়ে রিকশা পেতাম না। তাছাড়া জীববিজ্ঞান অনুষদ দূরে হওয়ায় ভাড়াও বেশি চাইতো চালকরা। তারা প্রায়ই ইচ্ছেমতো ভাড়া নিতেন, যা আমাদের জন্য বড় ভোগান্তি তৈরি করেছিল। অবশেষে ইলেকট্রনিক কার চালু হওয়ায় আর অতিরিক্ত ভাড়া দিয়ে আসতে হবে না।’ 
চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশেষে ক্যাম্পাসে ইলেকট্রনিক কার চালু করতে সক্ষম হয়েছি। এটি আমাদের শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক। রিকশা ভাড়ার ঝামেলা কমে যাবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে।’

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর