বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

আওয়ামী দোসর আহমদ হোছাইনকে ছাড়াতে বিএনপি'র তদবিরের অভিযোগ

ভুয়া এফিডেভিফিট তৈরি করে মামলা থেকে নাম কাটানোর পায়তারা করছে হোসাইন সিন্ডিকেট!

চট্টগ্রাম ব্যুরো :    |    ০১:৩৬ এএম, ২০২৫-০৮-২১

আওয়ামী দোসর আহমদ হোছাইনকে ছাড়াতে বিএনপি'র তদবিরের অভিযোগ

নগরীর লালদিঘী পাড়ের ‘ভয়ের আরেক নাম’ হিসেবে পরিচিত এস এম আহমদ হোছাইন ওরফে ‘নদভীর ক্যাশিয়ার’কে পুলিশ গ্রেপ্তার করার পর প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তার জামিন নিশ্চিত করতে বিএনপির প্যাড ব্যবহার করে গোপন তদবিরের অভিযোগ উঠেছে, যার পেছনে রয়েছে একটি প্রভাবশালী চক্র।এছাড়া ভুয়া এফিডেভিফিট তৈরি করে মামলা থেকে নাম কাটানোর পায়তারা করছে এই সিণ্ডিকেটটি।

একাধীক মামলার অপরাধী ও ব্যবসায়ীক প্রতারক এস এম আহাম্মদ হোসাইন পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে বর্তমানে কারান্তরীণ। সে আ’লীগ সরকারের আমলে সাবেক সাতকানীয়ার এমপি নদভীর ঘনিষ্ট হওয়ায় তার বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কেউ “টু” শব্দ করতে পারেনি। ভুক্তভোগীরা তার নিকট পাওনা চাইতে গেলেই সে কৌশলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতো। নগরের লালদিঘির পাড়ে ব্যত্যয়ভাবে গড়ে উঠা ওরিয়ন টাওয়ারের মূল মালিকদের সাথেও প্রতরণা করে এই ভুমিদস্যু আহাম্মদ হোসাইন তাদের পথে নামিয়ে দিয়েছে।

সম্প্রতি নগরীর পাঁচলাইশ থানায় বৈষম্য বিরোধীদের দায়ের করা মামলায় তাকে আটক করা হয়।এছাড়াও ডবলমুরিং থানার মামলা নং ০৮,তারিখ ০৯/০৮/২০২৫ ধারা ১৪৩/১৪৯/৩০২/১০৯/৩৪ পেনাল কোড এ আটক দেখানোর জন্য এস আই আখতারুজ্জামান সোহাগ মাননীয় আদালতে আবেদন করেন।কিন্তু রহস্যজনক কারণে আবেদনটি গতি হারিয়েছে।

এস আই আখতারুজ্জামান সোহাগ তার আবেদনে ব্যবসায়ীক প্রতারক এস এম আহাম্মদ হোসাইন এর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর বিশদ বিবরণ তুলে ধরেন।

মাামলা গুলো হচ্ছে-কোতয়ালী থানার এফআইআর নং-৪৭তারিখ-২৭ মার্চ,২০২৫,জিআরনং-১৪৬,তারিখ-২৭ মার্চ,২০২৫ ও একই থানার এফআইআর নং-২৬তারিখ-১০ সেপ্টেম্বর ২০২৪,জিআরনং-৩৮২,পাঁচলাইশ থানার মামলা নং-২৮তারিখ-১৫/০৯/২০২৪,ধারা-১৪৩/৪৪৭/১৪৯/৪২৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮০ পেনাল কোড। এই মামলায় বর্তমানে সে কারা অন্তরীণ রয়েছে।

বিএনপি থেকে বহিষ্কৃত ও সাতকানিয়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতির নাম ব্যবহার করে একটি প্যাডে হোছাইনের জামিনের আবেদন করা হয়। এতে চরম প্রতারণা ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা স্পষ্ট।

তদবিরে সক্রিয় রয়েছেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী দালাল হিসেবে পরিচিত আহমদ হোছাইন ওরফে ‘হোছাইন সেক্রেটারি’। যিনি জামায়াতপন্থী উকিল এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

স্থানীয়দের দাবি, এদের সঙ্গে আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক দোসরও যুক্ত।
গ্রেপ্তারের পর জানা যায়, আহমদ হোছাইন এর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সে ৬২ নম্বর আসামি। মামলার বাদী পরবর্তীতে আদালতে দাবি করেন, হোছাইন ওই ঘটনায় জড়িত নন। তবে মামলার অন্যান্য ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এ দাবি সাজানো এবং প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চলছে।

এছাড়া, ডবলমুরিং থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলায় হোছাইনকে পুলিশের আবেদনে গ্রেপ্তার দেখানো হলেও সেই মামলায় অদৃশ্য কারণে এস এম আহমদ হোছাইনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো রিমান্ডের আবেদন করেনি পুলিশ।

বিগত সরকারের আমলে ভুমিখেকো হিসেবে পরিচিত আহামদ হোছাইন শীর্ষ সন্ত্রাসী আওয়ামী ক্যাডার হেলাল আকবর চৌধুরী বাবরের ব্যবসায়ীক পার্টনার পরিচয় দিয়ে হিন্দু পরিবার থেকে শুরু করে আশপাশের অন্তত কয়েকটি পরিবারকে মিথ্যা মামলা সহ তাদের ঘরবাড়ি ছাড়া করেছেন। সব অন্যায় মুখ বুঝে সহ্য করে গেছেন ভুক্তভোগীরা,ভয়ে কেউ মুখ খোলার সাহস পর্যন্ত পেত না । তবে সরকার পরিবর্তনের পর মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী।

লালদিঘী এলাকার এক বাসিন্দা বলেন, “প্রতিবাদ করলেই উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিত। থানায় গেলে সবাই বলত-‘ও নদভীর লোক, কিছু বলা যাবে না।’ এখন একটু হলেও স্বস্তি পাচ্ছি।”

রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার যে সংস্কৃতি দেশে বিদ্যমান, এস এম আহমদ হোছাইনের ঘটনা তার নগ্ন উদাহরণ। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজন নিরপেক্ষ তদন্ত ও বিচার। একই সাথে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অপরাধীদের রক্ষার চেষ্টা প্রতিহত করতে হবে কঠোরভাবে এমনটা ভাবছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এ ব্যাপারে তার ব্যবসায়ীক পাটনার বিএনপি নেতা জসিম উদ্দীন এ প্রতিবেদককে বলেন,আমার নিকট থেকে স্টামমূলে ধূর্ত আহাম্মদ হোসাইন ৩০ লক্ষ টাকা ধার নেই। সেই টাকা পরিশোধ করার কথা বললে সে আমাকে প্রাণ নাশের হুমকি সহ মিথ্য মামলায় জেল খাটানোর হুমকি দিচ্ছে। আমি টাকা উদ্ধারের জন্য এ প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর