শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৫৫ পিএম, ২০২৫-০৮-২৩
ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে কিশোর মো. রিহান উদ্দিন মাহিনকে (১৫) পিটিয়ে হত্যা ও দুইজনকে মারধরের ঘটনায় মামলা করেছেন নিহত কিশোরের মা খাদিজা বেগম।
শুক্রবার (২২ আগস্ট) রাতে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭ জনকে আসামি করে তিনি এ মামলা দায়ের করেন।
নিহত মাহিন ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মুহাম্মদ লোকমানের ছেলে।
পুলিশ অভিযান চালিয়ে নোমান (২২) ও আজাদ (২৩) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে।
তারা কাঞ্চননগর ইউনিয়নের মধ্যম কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। অন্য আসামিরা হলেন- নাজিম উদ্দিন, তৈয়ব ও মহিউদ্দিন।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে স্থানীয় চেইঙ্গার ব্রিজ এলাকায় মাহিনসহ তিন কিশোর অবস্থান করছিল। এসময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণভয়ে তিনজন একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলেও হামলাকারীরা তাদের নিচে নামিয়ে ব্রিজের ওপর এনে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। গুরুতর আহত মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের বাড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, পূর্ব বিরোধের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে ওই কিশোরদের পেটানো হয়। গ্রেপ্তার দুজনকে শনিবার (২৩ আগস্ট) সকালে আদালতে পাঠানো হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited