শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:৪২ পিএম, ২০২৫-০৮-২৩
লোহাগাড়ার চুনতি ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স গ্রেপ্তার হওয়ার ঘটনায় অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে লোহাগাড়া থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে পুলিশের তিন সোর্সকে ফেনসিডিলসহ আটক করেন স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪৮ বোতল (১০০ এমএল) ফেনসিডিল ও পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শুক্রবার অভিযুক্ত কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল এসআই কামাল চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited