শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ১২:৫৮ পিএম, ২০২৫-০৮-২৭
পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে বিশাল নৌবহর নিয়ে জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগষ্ট) বিকেলে দাওয়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রিজার্ভ বাজার জামে মসজিদ ঘাট থেকে কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত বোর্ট যোগে এই জুলুস অনুষ্ঠিত হয়।
এতে ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজ শেষে দলে-দলে যোগ দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবর ধ্বনি উচ্চারণে মুখরিত হয় কাপ্তাই লেক বেষ্টিত এই পর্যটন নগরী।
এসময় রাঙামাটি পৌরসভার রিজার্ভ বাজার লঞ্চ ঘাট, ইসলামপুর, শরীয়তপুর, ট্রাক টার্মিনাল, ফিসারী ঘাট ও শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে জুলুসে অংশগ্রহণকারী নবীপ্রেমীরা। কাপ্তাই হ্রদের ২পাড়ে এসময় জমা হয় শত শত বাসিন্দা। চোখ ধাঁধানো এই আয়োজন এক নজর দেখতে এসময় ভীড় করেন তারা।
জুলুসে অংশ নেওয়া মোহাম্মদ জয়নাল জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা নদী পথে জুলস করছি। এর মাধ্যমে আমরা এটা সবাইকে এটা জানান দিচ্ছি যে আমার নবীর আগমনে আমরা কেন খুশি হবো না? আমাদের ঘরে সামান্য অনুষ্ঠান হলেও আমরা খুশি হই। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে না এলে পুরো দুনিয়া সৃষ্টি হতো না সেই নবীর আগমনে আমরা আজ খুশি হয়ে ঈদ উদযাপন করছি।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited