শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:৩৭ পিএম, ২০২৫-০৮-২৮
তুরষ্কের আতাতুর্ক ইউনিভার্সিটি এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা স্বাক্ষর (MOU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এবং আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেক্টর প্রফেসর ড. আহমেত হাসিমাফতুগ্লু এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সমঝোতা স্মারক দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক শিক্ষাসম্পর্ক প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এসব ক্ষেত্রে পারস্পরিক একাডেমিক-প্রশাসনিক উন্নয়ন ও জ্ঞান বিকাশ-বিস্তারের পথ সুগম হবে এবং উভয় প্রতিষ্ঠানে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।
এছাড়াও নিকট ভবিষ্যতে শিক্ষক-গবেষক-শিক্ষার্থীদের পারস্পরিক রির্সোস থেকে জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়নে এবং শিক্ষা সফরের মাধ্যমে বিশেষ শিক্ষা-সাংস্কৃতিক মিথস্ক্রিয়ায় এক নতুন দিক উন্মোচিত হবে। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক গবেষণা, বক্তৃতা, সেমিনার ও ওয়ার্কশপ; স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি একাডেমিক প্রোগ্রাম বিনিময়সহ একাডেমিক মেটেরিয়ালস্, জার্নাল ও অন্যান্য তথ্য সম্বলিত প্রকাশনামূলক উপাদান তথা শিক্ষা, জ্ঞান ও গবেষণা বিকাশের সকল বিষয়াদি এ স্মারকের আওতাধীন থাকবে বলেও জানান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এ সমঝোতা স্মারক আগামী ৫ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয়ের সম্মতিক্রমে এ মেয়াদ বৃদ্ধি করা যাবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited