শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৫ পিএম, ২০২৫-০৯-০৩
সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কামারখন্দ উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ০৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় জামতৈল রেল স্টেশনে কামারখন্দ উপজেলা বিএনপি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রাটি শেষ হয়।
আনন্দ শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, যে দলের প্রতিষ্ঠা বার্ষিকী সেই দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।যার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে গেছে। বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই নানান ঘাত,প্রতিঘাত, চরাই উত্তাই পেরিয়ে বাংলাদেশের মানচিত্রে আজ-ও মাথা উচু করে দাড়িয়ে আছে।এই আনন্দের দিনে আমার নির্বাচনী এলাকা কামারখন্দের মানুষের সাথে থাকতে পেরে আমি অনেক আনন্দিত।
তিনি আরও বলেন, দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিক আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।বিএনপি নির্বাচন মুখি দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে সামনে নির্বাচন এই নির্বাচনে সকলকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমরা উপহার দিবো ইনশাআল্লাহ।
সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জামতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান ফেরদৌস ও পরিচালনা করেন, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কামারখন্দ উপজেলা বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদিকা এলেমা বেগম, সিনিয়র সহ-সভাপতি মেরিনা ইসলাম মেরি, সাংগঠনিক সম্পাদিকা জোস্না মন্ডলসহ জেলা বিএনপি, কামারখন্দ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited