বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

কবিরহাট কোম্পানীগঞ্জে মানুষের আশা, বিশ্বাস ও গর্বের প্রতীক বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২৫ পিএম, ২০২৫-০৯-২১

কবিরহাট কোম্পানীগঞ্জে মানুষের আশা, বিশ্বাস ও গর্বের প্রতীক বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিএসসি

নোয়াখালী ৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে আগামী নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চায় এলাকাবাসী, মানুষের হৃদয়ে যার ঠিকানা। যে নেতা মানুষের সুখ-দুঃখে ছুটে যান, যার রাজনীতি ক্ষমতার লোভে নয় বরং মানুষের ভালোবাসায় নির্মিত তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার (বিএসসি)। নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটের মাটি ও মানুষের নেতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে জনগণের হৃদয়ে অটল আস্থা ও ভালোবাসার আসনে আসীন।
মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক: গোলাম হায়দার (বিএসসি) কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এই জাতির গর্ব একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার যুদ্ধক্ষেত্রে তাঁর অবদান ও ত্যাগ, প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে আসছে। মুক্তিযোদ্ধা পরিচয় তাঁর নেতৃত্বের সততা ও বিশ্বাসযোগ্যতাকে আরও দৃঢ় করেছে।
ত্যাগ ও সততার প্রতীক: বর্তমানে তিনি বিএনিপ সদস্য জাতীয় নির্বাহী কমিটির পদে আছেন। বিএনপি’র সাবেক সফল সভাপতি (কবিরহাট উপজেলা) এবং নোয়াখালী জেলা বিএনপি’র সক্রিয় নেতা হিসেবে তিনি সবসময়ই ত্যাগী ভূমিকা রেখেছেন। আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে তিনি জনগণের পাশে থেকেছেন, নেতৃত্ব দিয়েছেন, প্রয়োজনে ত্যাগ স্বীকার করেছেন। তাঁর রাজনীতি দলীয় প্রতিশ্রুতির পাশাপাশি মানবিক দায়বদ্ধতার প্রতীক।
জনগণের সাথে একাত্মতা: গ্রামের কৃষক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ শিক্ষার্থী সবাই তাঁকে চেনে, সবাই তাঁকে ভালোবাসে। তিনি কখনও দূরের নেতা নন, বরং সবার দরজায় সহজে পৌঁছে যান, শোনেন, সহায়তা করেন। তাঁর এই অকৃত্রিম মানবিকতা তাঁকে “মাটি ও মানুষের নেতা” হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আগামী নির্বাচনে জনআকাঙ্ক্ষা: আমরা, এলাকাবাসী, দৃঢ়ভাবে বিশ্বাস করি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার (বিএসসি) আগামী নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপি’র মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে আসবেন।
কারণ তিনি ত্যাগী ও সৎ নেতা, মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অবদান অনন্য। জনগণের সাথে তাঁর হৃদয়ের সম্পর্ক অটুট। আমরা তাঁর যথাযথ মূল্যায়ন চাই, এবং বিশ্বাস করি তিনি নির্বাচিত হলে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন।
গোলাম হায়দার (বিএসসি) শুধু একটি নাম নয় এটি নোয়াখালীর মানুষের আশা, বিশ্বাস ও গর্বের প্রতীক। আজকের রাজনৈতিক বাস্তবতায় আমরা চাই, এই যোগ্য ও ত্যাগী নেতাকে আগামী নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে দেখতে, যেন তিনি জনগণের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেন।
কবিরহাট কোম্পানীগঞ্জের বুকের ভরসা, হৃদয়ের ধ্বনি। নেতা হতে কেবল পদবি লাগে না লাগে মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক, সততার অঙ্গীকার, ত্যাগের পথচলা। সেই বিরল গুণের সমন্বয় যার মাঝে আছে, তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার (বিএসসি)। নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের সাথে তিনি এমনভাবে মিশে আছেন, যেন তিনি এই জনপদের প্রতিটি শ্বাস-প্রশ্বাসের অংশ। রাজনীতিতে তাঁর আগমন ক্ষমতার লোভে নয় বরং মানুষের ভালোবাসা ও বিশ্বাসের টানে।
মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলো: ১৯৭১ বাংলার ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায়। পাকিস্তানি সেনাদের নির্মম গণহত্যা, গ্রাম পোড়ানো, নারী নির্যাতনের ভয়াবহতা সবকিছু দেখে এই জনপদের অসংখ্য তরুণের মতো গোলাম হায়দারও শপথ নিয়েছিলেন “দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।” তিনি বীরত্বের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর মোকাবিলা করেন। তাঁর লড়াই শুধু গুলি ও অস্ত্রের নয়, ছিল অদম্য মনোবল ও স্বাধীনতার জন্য নিঃস্বার্থ ভালোবাসার লড়াই। মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর এই পরিচয় শুধু ইতিহাসের অংশ নয় এটি তাঁর সততা, সাহস এবং নেতৃত্বের অটুট প্রমাণপত্র, যা আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে।
ত্যাগের রাজনীতি: ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য: গোলাম হায়দার (বিএসসি) রাজনৈতিক জীবনে সবসময় ছিলেন ব্যতিক্রম। বিএনপি’র সাবেক সফল সভাপতি (কবিরহাট উপজেলা) হিসেবে তিনি সংগঠনকে সুসংগঠিত করেছেন, মানুষের আস্থা অর্জন করেছেন। দুঃসময়ে, আন্দোলন-সংগ্রামের কঠিন মুহূর্তে, যখন অনেকেই আড়ালে চলে যান, তখন তিনি ময়দানে দাঁড়িয়ে থেকেছেন।
জেল-জুলুম, হুমকি, হয়রানি কিছুই তাঁকে পিছু হটাতে পারেনি। তাঁর রাজনৈতিক জীবন প্রমাণ করেছে যে নেতা নিজের স্বার্থের জন্য নয়, মানুষের জন্য রাজনীতি করে, সেই নেতাই দীর্ঘস্থায়ী ভালোবাসা ও আস্থার আসনে বসতে পারে।
মানুষের ঘরে ঘরে যাঁর পদচারণা: রাজনীতি শুধু মঞ্চের ভাষণ নয় এটি মানুষের ঘরে পৌঁছানো, তাদের কষ্ট বোঝা, সমস্যা সমাধানের চেষ্টা করা। গোলাম হায়দার এই সত্যটা গভীরভাবে উপলব্ধি করেন। এজন্যই গ্রামের কৃষক, দিনমজুর, দোকানদার, তরুণ শিক্ষার্থী সবাই তাঁকে চেনে, সবাই তাঁকে কাছে পায়। তিনি অসুস্থ বৃদ্ধার চিকিৎসায় সাহায্য করেন, দরিদ্র ছাত্রের পড়াশোনার খরচ দেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করেন। তাঁর কাছে নেতা মানে কেবল শাসক নয় বরং জনগণের বন্ধু, অভিভাবক ও পথপ্রদর্শক।
একজন মুক্তিযোদ্ধা, একজন সংগঠক, একজন মানবিক নেতা গোলাম হায়দারের মধ্যে একসাথে মিলেছে তিনটি পরিচয় ১. মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য জীবন বাজি রেখেছেন। ২. সংগঠক যিনি দলের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। ৩. মানবিক নেতা যিনি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ান।এই ত্রিমুখী পরিচয়ের কারণে তিনি আজ শুধু একজন রাজনীতিবিদ নন একজন প্রতিষ্ঠান, এক অনুপ্রেরণা, এক ভরসার নাম।
এলাকাবাসীর বিশ্বাস ও প্রত্যাশা:কবিরহাট ও কোম্পানীগঞ্জের সাধারণ মানুষ আজ একক কণ্ঠে বলছে “আমরা বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার (বিএসসি)-কে আগামী সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে চাই।”
এই দাবির পেছনে আছে একাধিক কারণ তিনি ত্যাগী ও সৎ নেতা। তিনি স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা বীর মুক্তিযোদ্ধা। তিনি জনগণের সাথে হৃদয়ের সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি এলাকার উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
রাজনৈতিক প্রেক্ষাপট ও জনতার দাবি: বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মানুষের আস্থা অর্জন করা কঠিন। অনেক নেতা প্রতিশ্রুতি দেন কিন্তু তা পালন করেন না। কিন্তু গোলাম হায়দারের ক্ষেত্রে দৃশ্যপট ভিন্ন তিনি যেটা বলেন, সেটা করেন; তিনি যা প্রতিশ্রুতি দেন, সেটা পালন করেন। তাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করা হলে শুধু বিএনপি নয় এই অঞ্চলের সাধারণ মানুষও নতুন আশার আলো দেখবে।
ভবিষ্যতের উন্নয়নের অঙ্গীকার:যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে কবিরহাট কোম্পানীগঞ্জ পাবে উন্নত অবকাঠামো, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে বিশেষ উদ্যোগ। তাঁর পরিকল্পনা শুধু রাজনৈতিক নয় এটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সমন্বিত রূপরেখা।
নোয়াখালীর আশা ও গর্বের প্রতীক: গোলাম হায়দার (বিএসসি) শুধু একটি নাম নয়এটি নোয়াখালীর মানুষের আশা, গর্ব ও নিরাপদ ভবিষ্যতের প্রতীক। আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের একটাই দাবি এই যোগ্য, ত্যাগী ও সৎ নেতাকে আগামী নির্বাচনে সুযোগ দেওয়া হোক, যেন তিনি জনগণের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত


বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত


নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর