শিরোনাম
শহিদুল করিম শহিদ ,কক্সবাজার : | ১০:১৭ এএম, ২০২০-১১-২২
কক্সবাজার সদরের কলেজ গেইট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন দক্ষিণ মুহুরী পাড়া পাড়ায় ছুরিঘাতে মোহাম্মদ সাবিল (১৯) নামে এক এক যুবক নিহত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাবিল ওই এলাকার হাকিম উল্লাহর পুত্র ও কক্সবাজার পলিটোকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের ছাত্র বলে জানা যায়।
স্থানীয়রা জানান, শনিবার সকালের দিকে দক্ষিণ জানারঘোনা এলাকার মোহাম্মদ হোসেন নামে এক যুবকের সাথে নিহত সাবিল ও তার বন্ধু মোবারকের কথা কাটাকাটি হয়। তখন উভয়কে সংযত করে স্থানীয় এক দোকানদার। সংযত হয়ে যার যার মতো চলে যায় তারা। পরে চাকু নিয়ে এসে সাবিলকে শরীরের বিভিন্ন অংশে উপর্যপুরি ছুরিকাঘাত করে খুনি হোসেন। এতে সাবিল গুরুতর জখম হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিলকে মৃত ঘোষণা করেন ।
এইদিকে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বাহাদুর জানান ঘাতক হোসেন দক্ষিণ জানারঘোনা এলাকার কলিম উল্লাহর পুত্র। নিহত ছাবিলুর সালেহীন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী ।
তুচ্চ ঘটনা কে কেন্দ্র করে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। উক্ত ঘটনায় খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এই ঘটনায় ঘাতক হোসেনের বড়ভাই জুবাইরকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আটক করেছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited