বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

আপনার সন্তানের ঘুম ঠিকঠাক হচ্ছে?

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৬ পিএম, ২০২৫-০৯-২৩

আপনার সন্তানের ঘুম ঠিকঠাক হচ্ছে?

সন্তানের ঘুম নিয়ে প্রায় সব মা-বাবারই দুশ্চিন্তা থাকে। কারণ শিশুদের ঘুমের ধরন ও সময় বড়দের থেকে আলাদা।
একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে ছয় থেকে আট ঘণ্টা ঘুম জরুরি হলেও শিশুদের ক্ষেত্রে ঘুমের চাহিদা বয়সভেদে ভিন্ন।
কতটা ঘুম প্রয়োজন?
শিশুর জন্মের পর প্রথম মাসে দৈনিক ১৫ থেকে ১৬ ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়। তবে এ সময় তারা একটানা দীর্ঘ সময় ঘুমাতে পারে না, কারণ পাকস্থলী ছোট থাকায় ঘন ঘন খিদে পায়। এক থেকে চার মাস বয়সী শিশুদের দৈনিক ১৪–১৫ ঘণ্টা ঘুম প্রয়োজন। এ সময়ে তারা ধীরে ধীরে দিন-রাতের সময়ের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে।
চার মাস থেকে এক বছর বয়সী শিশুদের ঘুমের ধরন অনেকটাই বড়দের মতো হয়ে যায়। তারা রাতে বেশি সময় ঘুমায়। দিন-রাত মিলিয়ে এ বয়সে দৈনিক ১২–১৩ ঘণ্টা ঘুম যথেষ্ট। শিশুর সঠিক শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে এই ঘুম অপরিহার্য।
ঘুমের সমস্যা কেন হয়?
শিশুর ঘুম না হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। ঘরে বেশি আলো বা টেলিভিশন চালু থাকলে অনেক শিশু ঘুমাতে চায় না। দোলনায় ঘুম পাড়ানোর অভ্যাস থাকলে বিছানায় শোয়ালেই তারা জেগে যায়। ভেজা বা আঁটসাঁট ডায়াপারও ঘুমের ব্যাঘাত ঘটায়।
কিছু শিশুর কোলে বা কাঁধে ঘুমানোর অভ্যাস থাকে, ফলে বিছানায় শোয়ালে ঘুম ভেঙে যায়। অসুস্থতা, দিনের বেলা বেশি ঘুমানো, অতিরিক্ত স্মার্টফোন দেখা ইত্যাদিও শিশুর ঘুমের সমস্যা তৈরি করতে পারে।
শিশুর ঘুম ঠিক রাখতে করণীয়
শিশুর জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমের রুটিন তৈরি করতে হবে। শোবার ঘর হালকা অন্ধকারে রাখতে হবে এবং ঘুমের আগে আলো কমিয়ে দেওয়া উচিত। গরমকালে শিশুর শরীর হালকা ভেজা সুতি কাপড় বা গামছা দিয়ে মুছে দিলে আরাম পায় এবং ঘুম ভালো হয়। শীতে হালকা ভারী কাপড় পরানো যেতে পারে, তবে অতিরিক্ত নয়, কারণ কম্বল বা লেপ ব্যবহার করা হয়ই।
দিনের বেলায় খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে শিশুর শরীর ক্লান্ত হয় এবং রাতে সহজে ঘুমায়। তবে শিশুকে কখনোই উপুড় করে শোয়ানো যাবে না। এতে শ্বাসনালীতে বাধা তৈরি হতে পারে। পাতলা বালিশে শোয়ানো সবচেয়ে ভালো।
যদি শিশু নিয়মিত ঘুমের সমস্যায় ভোগে বা ইনসমিয়া থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

রিটেলেড নিউজ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত


সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত


ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত


বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত


যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত


তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর