বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

আ.লীগবিহীন নির্বাচনে বিএনপি ৪৫.৬, জামায়াত ৩৩.৫ ভোট পাবে: জরিপ

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০২ পিএম, ২০২৫-০৯-২৪

আ.লীগবিহীন নির্বাচনে বিএনপি ৪৫.৬, জামায়াত ৩৩.৫ ভোট পাবে: জরিপ

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ না নিতে পারলে বিএনপি ৪৫ দশমিক ৬ শতাংশ, জামায়াতে ইসলামী ৩৩ দশমিক ৫ শতাংশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪ দশমিক ৭ শতাংশ ভোট পেতে পারে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে ৩ দশমিক ৮ শতাংশ এবং জাতীয় পার্টি পেতে পারে ২ দশমিক ১ শতাংশ ভোট।
বেসরকারি সংস্থা ইনোভিশন কনসাল্টিংয়ের এক জরিপে এমন আভাস মিলেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটি ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক এ জরিপের ফলাফল প্রকাশ করে।
জরিপটিতে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা। এতে ৬৯ দশমিক ৫ শতাংশ গ্রামের এবং ৩০ দশমিক ৫ শতাংশ শহুরে বাসিন্দা ছিলেন, যারা ভোট দেওয়ার যোগ্য। জরিপের নমুনা কাভার করেছে দেশের আটটি বিভাগের ৬৪টি জেলা এবং ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট।
জরিপের তথ্য অনুযায়ী, স্থানীয় রাজনীতিতে বিএপির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ৮ দশমিক ২ শতাংশ মানুষ, যেখানে জামায়াতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ১৩ দশমিক ৭ শতাংশ। এছাড়া এনসিপির প্রতি সন্তুষ্ট ৯ দশমিক ১ শতাংশ মানুষ। আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন ৬ দশমিক ৩ শতাংশ মানুষ।
জরিপ থেকে জানা যায়, জরিপে অংশগ্রহণকারীরা রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের অসন্তুষ্টিও জানিয়েছেন। যেখানে বিএনপির কার্যক্রমে একদমই সন্তুষ্ট নন ১৪ দশমিক ৫ শতাংশ মানুষ। জামায়াতের প্রতি ১৪ দশমিক ১ শতাংশ, এনসিপির প্রতি ২১ দশমিক ৫ শতাংশ এবং আওয়ামী লীগের প্রতি ২০ দশমিক ২ শতাংশ মানুষ একদমই সন্তুষ্ট নন।
জরিপের ফলাফলে আরও বলা হয়, এবারের নির্বাচনে ৬৫ দশমিক ৫ শতাংশ মানুষ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিতে আগ্রহী। যেখানে মাত্র ১৪ শতাংশ মানুষ ভোট দেবেন দলীয় প্রতীক দেখে।
যারা ভোটদানের অভিপ্রায় প্রকাশ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্চ মাসে প্রথম রাউন্ডে যেখানে ফলাফল ছিল ১৪ দশমিক ০ শতাংশ, তা বেড়ে হয়েছে ১৮ দশমিক ৮ শতাংশ। এক্ষেত্রে বিএনপির ৪১ দশমিক ৩ শতাংশ এবং জামায়াতে ইসলামীর সমর্থন ৩০ দশমিক ৩ শতাংশ, যা তুলনামূলকভাবে স্থিতিশীল। আর এনসিপির প্রতি ৪ দশমিক ১০ শতাংশ ও ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন ৩ দশমিক ১০ শতাংশ বেড়েছে।
জরিপ অনুসারে, বিএনপির সমর্থন বয়সের সঙ্গে বৃদ্ধি পায় এবং শিক্ষার সঙ্গে কমে, যেখানে জামায়াতে ইসলামী ও এনসিপির সমর্থন সবচেয়ে বেশি তরুণ ও অধিক শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে। বিএনপি ৩৯ দশমিক ১ শতাংশ ব্যাপকভাবে বিবেচিত হয় পরবর্তী সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত দল হিসেবে, যার পরে আছে জামায়াতে ইসলামী ২৮ দশমিক ১ শতাংশ। এছাড়া ৪০ শতাংশ বিশ্বাস করে, বিএনপির সবচেয়ে বেশি সম্ভাবনা আছে পরবর্তী সরকার গঠনের। এটি রাউন্ড ১ থেকে ২৯ দশমিক ৩ শতাংশ বেড়েছে।  
বিভাগীয় পর্যায়ের ভোটের জরিপের ফলাফলে দেখা যায়, ছয়টি বিভাগে এগিয়ে আছে বিএনপি, এছাড়া রংপুরে জামায়াত এবং বরিশালে আওয়ামী লীগ এগিয়ে আছে।
আগামী সরকার গঠনে সবথেকে যোগ্য দল কোনটি, এমন প্রশ্নের উত্তরে ৩৯ দশমিক ১ শতাংশ উত্তরদাতা মনে করেন, বিএনপি সবচেয়ে বেশি যোগ্য। জামায়াত ইসলামীকে যোগ্য মনে করেন ২৮ দশমিক ১ শতাংশ। পাশাপশি আওয়ামী লীগকে যোগ্য মনে করেন ১৭ দশমিক ৭ শতাংশ, এনসিপিকে ৪ দশমিক ৯ শতাংশ এবং অন্যান্য দলকে যোগ্য মনে করেন ১০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা।
জরিপের ফলাফল প্রকাশ করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সরোয়ার। জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইন-এর নির্বাহী পরিচালক শফিকুর রহমান, সাংবাদিক জাইমা ইসলাম।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত


বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত


নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর