শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১১ পিএম, ২০২৫-০৯-২৫
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আলবুসাইদী
ঢাকা: নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আলবুসাইদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।
দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাত লাখ বাংলাদেশি কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান এবং তাদের চাহিদার ভিত্তিতে আরও কর্মী নিয়োগের অনুরোধ করেন।
সাক্ষাৎ শেষে দুই মন্ত্রী কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সমঝোতা স্মারকটি সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং দক্ষতা বিনিময়ে সহযোগিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে, যা আগামী দিনে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে আরও শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে।
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited