বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

‘ফ্লোটিলা’য় হামলা-ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৫ পিএম, ২০২৫-১০-০৪

‘ফ্লোটিলা’য় হামলা-ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

গাজা অভিমুখী মানবিক বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ‘বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স’।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খামারবাড়ি মোড় ঘুরে সংসদ ভবনের সামনে গিসে শেষ হয়।
‘ফ্লোটিলা রক্ষা করো—ফিলিস্তিনকে মুক্ত করো’ শীর্ষক এ কর্মসূচিতে প্রায় ৭০টি পরিবেশ, জলবায়ু, মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।
বক্তারা বিক্ষোভে অভিযোগ করে বলেন, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মানবিক ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ ও অহিংস উদ্যোগ ছিল, যা গাজা অবরোধ ভাঙা ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়। কিন্তু ২ অক্টোবর ইসরায়েলের নৌবাহিনী ওই বহরের ওপর হামলা চালায়, মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার ও অপহরণ করে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।
তারা আরও বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মানবিক দায়বদ্ধতার প্রতীক, অথচ এ ধরনের হামলা ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-নিপীড়নেরই ধারাবাহিকতা।  
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বক্তারা জানান, ন্যায়, মানবতা ও স্বাধীনতার সংগ্রামে তারা সংহতি বজায় রাখবেন।
বিক্ষোভে ৫ দাবি
বিক্ষোভে অংশগ্রহণকারীরা নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করেন—
১. গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করতে হবে।
২. আটক মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং গাজার অবরোধ ভাঙতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
৩. ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ নিতে হবে।
৪. ইজরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
৫. আইডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।
ইসরায়েলের আগ্রাসনে পর্যদুস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং অঞ্চলটির ওপর দখলদারদের অবরোধ ভাঙতে সম্প্রতি সমুদ্রপথে যাত্রা করে বৈশ্বিক বহর ‘সুমুদ ফ্লোটিলা’। কিন্তু ইসরায়েলি নৌবাহিনী প্রায় ৪৪টি জাহাজে হামলা চালিয়ে দখল করে নেয় এবং ৫০টিরও বেশি দেশের অন্তত ৪৫০ জন কর্মীকে আটক করে।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর