শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৪০ পিএম, ২০২৫-১০-০৭
ট্রেনের ছাদে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে ডিবি পুলিশ। ছিনতাইকারী আলাউদ্দিনের (১৯) বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গতকাল (৬ অক্টোবর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ট্রেনের ছাদে ছিনতাই করতেন হত্যা মামলার আসামি
আনোয়ার হোসেন বলেন, গত (৪ অক্টোবর) রাতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা যাত্রীদের চাকুর মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারী আলাউদ্দিনকে (১৯) গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি ও তার দেওয়া তথ্যে ছিনতাই কাজে ব্যবহৃত তার চাকুটি খিলগাঁও রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে হত্যা মাললাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। এর আগে একই ঘটনায় তাৎক্ষণিকভাবে আরেক ছিনতাইকারী নজরুলকে একটি লুণ্ঠিত মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
অন্যান্য আসামি ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited