বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শিক্ষার্থীদের ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    |    ০২:১৬ পিএম, ২০২৫-১০-০৭

শিক্ষার্থীদের ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের সব শিক্ষার্থীকে ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (৭ অক্টোবর) হামাসের ইসরায়েল আক্রমণের দ্বিতীয় বার্ষিকীতে এই আহ্বান জানান তিনি।
স্টারমার বলেন, এই দিনে বিক্ষোভ আয়োজন করা ‘অব্রিটিশ আচরণ’ ও অতীতে কিছু মানুষ ৭ অক্টোবরের ঘটনাকে ব্রিটিশ ইহুদিদের ওপর হামলার জন্য জঘন্য অজুহাত হিসেবে ব্যবহার করেছে।
লেখা এক নিবন্ধে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের আশঙ্কা রয়েছে। বিশেষত লন্ডনের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে যৌথ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। ম্যানচেস্টার, গ্লাসগো, এডিনবরো ও ব্রিস্টল শহরেও একইভাবে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার টাইমস পত্রিকার একটি নিবন্ধে স্টারমার লেখেন, ৭ অক্টোবর আবারও শিক্ষার্থীরা বিক্ষোভের পরিকল্পনা করছে। এটি আমাদের দেশের মানসিকতার প্রতিফলন নয়। অন্যের প্রতি এতটা অসম্মান দেখানো ‘অব্রিটিশ’। তার ওপর কেউ কেউ আবার ইহুদিদের প্রতি ঘৃণার স্লোগান দিতে শুরু করে- এটা একেবারেই অগ্রহণযোগ্য।
স্টারমার জোর দিয়ে বলেন, যারা ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে যুক্তরাজ্য সব সময় দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের রাস্তায় ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বেড়ে গেছে। আমাদের ইহুদি সম্প্রদায়ও আমাদের দেশ ও রাস্তায় বাড়তে থাকা ইহুদিবিদ্বেষের শিকার হচ্ছেন।
অন্যদিকে, যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের নেতা কেমি ব্যাডেনক সতর্ক করেছেন, এই বিক্ষোভ যেন ‘ঘৃণার মিছিল’ না হয়ে ওঠে।
শনিবার (৪ অক্টোবর) লন্ডনের কেন্দ্রীয় এলাকায় ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির পক্ষে আয়োজিত বিক্ষোভে প্রায় ৫০০ জনকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ।
গত সপ্তাহে ম্যানচেস্টারের এক সিনাগগে প্রাণঘাতী হামলার পর থেকে দেশজুড়ে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিনাগগ হামলার পর সরকার ও পুলিশ বিক্ষোভ স্থগিত রাখার আহ্বান জানালেও, শেষ পর্যন্ত আন্দোলনকারীরা রাস্তায় নামে।
উল্লেখ্য, স্টারমারের সরকার গত মাসে আন্তর্জাতিক চাপে গাজা যুদ্ধের অবসান দাবির অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে পরিচালিত হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন ও ২৫১ জনকে জিম্মা করা হয়। এরপর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬৭ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর