বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অসমের  প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুন গগৈর দেহবসান , রাজ্যজুড়ে শোক 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৪৪ পিএম, ২০২০-১১-২৪

অসমের  প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুন গগৈর দেহবসান , রাজ্যজুড়ে শোক 

 


 অবশেষে মৃত্যুর কাছে হার মেনে  মৃত্যুর কোলে ঢলে পড়লেন  ভারতে উত্তরপূর্বে  অসমের পরপর তিনবারের মুখ্যমন্ত্রী তথা সংগ্রামী নেতা  তরুন গগৈ। সোমবার সন্ধা ৫ টা ৩৪ মিনিটে গুয়াহাটি মেডিক্যাল কলেজে তাঁর দেহবসান ঘটে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে গোটা রাজ্যে শোকের ছায়া নেমে আসে। গত দু’দিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা মারাত্মক ভাবে অবনতি ঘটে।  উল্লেখ্য, গত ২৫ অক্টোবর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কোভিডে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। দু’মাস পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। কিন্তু, কোভিড পরবর্তী শারীরিক সমস্যার কারণে তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।কোভিড পরবর্তী জটিলতা দেখা দিলে ২ নভেম্বর ফের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। ভর্তির পর প্রথমে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরবর্তীতে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়। এর আগে করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সময় শরীরে অক্সিজেন-মাত্রা কমায় কোভিড আক্রান্ত তরুণ গগৈয়ের প্লাজমা থেরাপিও করেছিলেন চিকিত্‍‌সকেরা। এতে ভালো ফলও দিয়েছিল। ২১ নভেম্বর শনিবার দুপুর থেকেই তরুণ গগৈয়ের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। প্রবল শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। ২০০১ থেকে ২০১৬-টানা ১৫ বছর অসমের মুখ্যমন্ত্রীত্বে থাকা তরুণ গগৈয়ের জন্ম ১৯৩৪-এর সালের ১১ অক্টোবর। রাজ্যের তিনটি নির্বাচনী জয়ে দলের নেতৃত্বে থাকা ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা ২৬ নং রঙ্গযান নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে স্কুলের পাঠ শেষ করেন। ১৯৬৩-তে অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭২-এর ৩০ জুলাই তিনি বিয়ে করেন ডলি গগৈ-কে। তাঁদের এক ছেলে এক মেয়ে গৌরব গগৈ ও চন্দ্রিমা গগৈ। ১৯৬৮ সালে যোড়হাট পুরসভা বোর্ডের সদস্য হিসাবে গগৈয়ের রাজনৈতিক কর্মজীবনের শুরু। ১৯৭১ সালে, ইন্দিরা গান্ধির শাসনকালে তিনি পঞ্চম লোকসভা নির্বাচনে জয়ী হন। ২০০১ সালে অসম বিধানসভা নির্বাচনে তিতাবার কেন্দ্র থেকে জিতে অসমের মুখ্যমন্ত্রী হন তিনি। ২০১৬-য় বিজেপির কাছে কংগ্রেস পরাজিত হলে মুখ্যমন্ত্রীত্বের কুর্সি হারান তিনি। ৬টি লোকসভার সাংসদ তরুণ ১৯৭১ থেকে ৮৫ সাল পর্যন্ত যোড়হাট নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধি ছিলেন। পরে কলিয়াবোর কেন্দ্র থেকে নির্বাচিত হন ১৯৯১ ও ১৯৯৮ সালে।
যোড়হাট নাজিরআলি এলাকার প্রয়াত কমলেশ্বর গগৈ ও ঊষা গগৈর সন্তান প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈ রাজনীতির পাশাপাশি বই পড়তে, বাগান করতে ভালোবাসতেন। ক্রিকেট, ফুটবল, টেনিসেও সমান আগ্রহী ছিলেন তিনি। খেলতেন গলফও। এছাড়াও, অল অসম মইনা পারিজাত ও শিশু সংগঠনের কোষাধ্যক্ষ এবং ভারত যুবক সমাজের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। অসম কংগ্রেসের  এক কান্ডারী হিসেবে পরিচিত তরুণ গগৈ এর মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর