শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৫:৫৩ পিএম, ২০২০-১১-২৪
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পঞ্চগড়ের জগদলে মাসব্যাপী শিশু-কিশোরদের বর্ণাঢ্য উৎসব সম্পন্ন হয়েছে। পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান।
কলামিস্ট ও নাট্যকার রহিম আব্দুর রহিমের সভাপতিত্বে মাসব্যাপী এই উৎসবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পড়ুয়া শিশুদের নিয়ে গ্রামীণ খেলাধুলা, কোরিওগ্রাফী, মিনি ক্রিকেট, অনুর্ধ্ব-১২ ফুটবল টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছে। উৎসবে আকর্ষণীয় ইভেন্ট ছিলো ১৯৫২ থেকে ৭১ এর কাহিনী সম্বলিত কোরিওগ্রাফ, ‘ হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুজিব’।
মাসব্যাপী এই উৎসবে বিজয়ী হয়ে পৃুরস্কার প্রাপ্তরা হলেন, মিনি ক্রিকেট টুনার্মেন্টে পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ষড়ঋতু জগদল ক্রীড়া একাডেমি। এ টুনার্মেন্টে ম্যানঅব দা-ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছে ষড়ঋতু জগদল ক্রীড়া একাডেমির ক্ষুদে ক্রিকেটার নাছিবুর রহমান নাবিল, সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহকারী খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছে একই দলের সবুজ ও আতিক।
অনুর্ধ্ব-১২ ফুটবল টুনার্মেন্টের চুড়ান্ত পর্বে তিরনই ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ষড়ঋতু জগদল ক্রীড়া একাডেমি। পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার আয়োজিত ‘বছরব্যাপী মুজিব শতবর্ষ উদ্যাপন’ শিরোনামের এই দিনের গ্রান্ড প্রোগ্রামে বর্ষসেরা ক্ষুদে ফুটবলার হিসাবে সম্মামনা ট্রফি পেয়েছে, বোদা ফুটবল একাডেমি ক্ষুদে খেলোয়াড় মোরশেদ আলী (১২) এবং বর্ষসেরা গোলরক্ষক হিসেবে পদক পেয়েছে পঞ্চগড় বিদ্রোহী শিশু -কিশোর থিয়েটারের গোলরক্ষক মো: দেলোয়ার হোসেন জীবন (১৭)। এলাকার সুবিধা বঞ্চচিত হতদরিদ্র ১০০শত শিশু কিশোরের অংশ গ্রহণে অনুষ্ঠিত উৎসবটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited