বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আমরা এখনও কোথাও ফেইল করিনি: উপদেষ্টা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৯ পিএম, ২০২৫-১০-০৮

আমরা এখনও কোথাও ফেইল করিনি: উপদেষ্টা রিজওয়ানা

আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে তো আমরা এখনও কোথাও ফেইল করিনি বলে জানিয়েছেন পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সবকিছু মিলে রাজনীতি কোন দিকে যাচ্ছে, নির্বাচন কি আসলে হবে? সেদিকে কি সরকার এগোচ্ছে না কি, এমন প্রশ্নের জবাবে পানি সম্পদ উপদেষ্টা বলেন আমি মনে করি যে, পরিস্থিতি একদমই স্থিতিশীল আছে। শুধু যে অন্তর্বর্তী সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তা না। সব রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে তাদের কার্যক্রম শুরু করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এইখানে আর কোন প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোন সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না।
তিনি বলেন, দ্বিতীয়ত হচ্ছে সংস্কার বিচার এগুলো চলমান প্রক্রিয়া। বিচারের গতিতে চলছে। বিচার কিভাবে চলছে এটা প্রত্যেকে আপনারা প্রত্যক্ষ করতে পারছেন এবং বিচারের ক্ষেত্রে আমাদের যে কমিটমেন্ট সেটাও আমরা দেখিয়েছি যে যখন আমরা দেখেছি একটা ট্রাইব্যুনালের ওপর চাপ বেশি হয়ে যায় আমরা আরেকটা ট্রাইব্যুনাল বাড়িয়েছি কাজেই বিচার বিচারের গতিতে চলছে। আমরা আমাদের মতো ওটাকে প্রাধান্য দিচ্ছি এবং প্রাধান্য দিয়ে সে মোতাবেক কাজ এগিয়ে যাচ্ছি। বিচার আমরা অবশ্যই চাই এবং আমরা অবশ্যই চাই যে সুবিচার নিশ্চিত হোক সেজন্য যে পদ্ধতি অনুসরণ করতে হবে সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর সাথে কি ঐক্যমত হয়নি? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঐক্যমত হয়নি কথাটা তো ঠিক না। ঐক্যমত তো হয়েছে। অনেক বড় বড় বিষয় ঐক্যমত হয়েছে। এখন যেসব বিষয়ে সংস্কার কেন্দ্রিক ঐক্যমত হয়েছে সেসব ঐক্যমতের বাস্তবায়নটা কেমন করে হবে সেখানেও আলোচনা হয়েছে। সেখানেও মোটামুটি বিভিন্ন অপশন নিয়ে আলোচনা হয়েছে। দুই-একটা অপশনের দিকে রাজনৈতিক দলগুলো বেশি সমর্থন দিচ্ছেন।  
সৈয়দা রিজওয়ানা বলেন, আপনি যদি একটা রাজনৈতিক প্রসেসে একটা রাজনৈতিক পদ্ধতিতে কিছু প্রশ্নের সমাধান চান এইটা আপনার আপস অ্যান্ড ডাউনস হবেই। এটা তো স্মুথ যাওয়ার কোনো সুযোগ নেই। স্মুথ যাচ্ছে কোন পদ্ধতিটা যে সবাই আলোচনায় আসছেন। সবাই আলোচনায় বসছেন। সবাই আলোচনায় মতামত দিচ্ছে। এটা তো একটা স্মুথ প্রসেসে হচ্ছে।
তিনি বলেন, পরিবর্তনটা কেমন করে হবে? এখানে তো রাজনৈতিক ডিবেট থাকবেই। সেখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা একটা জায়গায় আছি, এটা কোন চাপিয়ে দেওয়ার বিষয় না। চাপিয়ে দিলে কোনো কিছুই আর আপনার টেকসই হবে না। এটা আমরা এর আগেও দেখেছি। কিন্তু তিন দলীয় রূপরেখা তারপরেও আমরা ওয়ান ইলেভেন এর সময় দেখেছি। আমরা চাপিয়ে না দিয়ে সবার একমত হয়ে যেটুকুন করতে চাইবে আমরা সেটুকুন সংস্কারের ঐক্যমত এবং পদ্ধতির ঐক্যমতের দিকেই যাব এবং এই যে এটা রাজনৈতিক আলোচনা। এখানে তো উত্তাপ থাকবে, তাপ থাকবে। এখানে একমত থাকবে। সবই থাকবে। এটা তো খুবই স্বাভাবিক।
নির্বাচনের আগে গণহত্যার বিচার কখন হবে বা কতটা দৃশ্যমান হবে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেটা তো আসলে পুরো শুনানি প্রক্রিয়া শেষ হবে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হবে তার পরে বলা যাবে। আমি তো তার আগে বলতে পারবো না যে এটা অক্টোবর মাসের আয় হবে প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারপরে বলা যাবে যে হবে কি না। আমরা সেই পথেই এগোচ্ছি।  
তিনি বলেন, আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে তো আমরা এখনও কোথাও ফেইল করিনি। ফলে যে মামলাগুলো আছে বিচারাধীন সেগুলোর বিচার প্রক্রিয়া শেষ হলেই হবে এবং দেড় বছরে বিচারের রায় হয় এটা তো অসম্ভব কিছু না। এর আগেতো আমরা দেখেছি যে দেড় বছরে বিচারের রায় হয়তো আমরাও আশা করব যে রায় হয়তো হবে।  
ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাটা আপনাদের কাছে কি? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই সরকার একটা ভালো নির্বাচন করতে চাচ্ছে। সরকার প্রথম থেকে বলেছে একটা স্বচ্ছ নির্বাচন জনগণ যেই নির্বাচনে অংশ নেবে সেই নির্বাচনটা চাই এবং জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো কিছু কোন অন্তরায় না হয় সেজন্য সরকার নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেওয়া যায় ততভাবে সহায়তা দেবে।  
একটা বড় দল এখানে অংশ নিতে পারবে কি পারবে না সেটা নিয়েও এক ধরনের ধোঁয়াশা সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলবেন, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করার বিষয়টা আইনি হতে পারে। অংশগ্রহণ করা না করার বিষয়টা তাদের পলিটিক্যাল ওয়েটেজ অনুযায়ী ডিসাইডেড হবে।
নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার কি নির্বাচন করবে না কি আরেকটা নির্বাচনকালীন সরকার হবে সেটা ছোট ফরমেটে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি এরকম কোন কথা শুনিনি। এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন পর্যন্ত এটাই হচ্ছে অবস্থা।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর