বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

৪৩৭ কোটি টাকায় ২০ তলা ‘কর ভবন’ হচ্ছে আগ্রাবাদে

চট্টগ্রাম সংবাদদাতা    |    ০৩:০১ পিএম, ২০২৫-১০-০৯

৪৩৭ কোটি টাকায় ২০ তলা ‘কর ভবন’ হচ্ছে আগ্রাবাদে

এক যুগের বেশি সময় ধরে আগ্রাবাদে কর ভবন নির্মাণের পরিকল্পনা শোনা গেলেও এবার আলোর মুখ দেখছে প্রকল্পটি। জাম্বুরি পার্কের পূর্বপাশে ৭৭ কাঠা জমিতে ৪৩৭ কোটি টাকায় তিনটি বেইজমেন্টসহ ২৩ তলা ভবনটির দরপত্র আহ্বান হবে শিগগির।
এ ভবনে ১০ জন কর কমিশনারের অধীনে ১ হাজার কর্মকর্তা-কর্মচারী রাজস্ব আহরণের মহাযজ্ঞ পরিচালনা করবেন। প্রায় ৫ লাখ বর্গফুটের ভবনটি হবে সরকারি পর্যায়ে সবচেয়ে বেশি আয়তনের দ্বিতীয় স্থাপনা।
বর্তমানে প্রথম স্থানে রয়েছে জাতীয় সংসদ ভবন।  
কর ভবন না থাকায় বর্তমানে সিডিএ আবাসিক এলাকায় ছড়িয়ে থাকা তিন-চারটি ভবনের ভাড়া বাবদ বছরে অন্তত ২ কোটি টাকার বেশি খরচ হচ্ছে। এতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যক্তিশ্রেণির করদাতাসহ সেবা দাতা ও গ্রহীতাদের যেমন এক ভবন থেকে আরেক ভবনে ছোটাছুটি করতে হয় তেমনি বর্ষাকালে কিংবা জোয়ারের সময় হাঁটুপানি, কোমরপানি পাড়ি দিতে হয়। তাই বছরের পর বছর পরিকল্পনায় ছিল একটি বহুতল কর ভবন। অবশেষে প্রকল্পটি আলোর মুখ দেখছে।  
সূত্র জানায়, কর ভবনে চট্টগ্রামের চারটি করাঞ্চলের রেঞ্জ অফিস, সার্কেল অফিস, কর আপিল অঞ্চল, আপিল ট্রাইব্যুনাল, কর জরিপ অঞ্চলের ১টি রেঞ্জ ও ২টি সার্কেল থাকবে। কর আইনজীবীদের কার্যালয়, ব্যাংকের শাখা, ডাকঘর, ডে কেয়ার সেন্টার, মিডিয়া সেন্টার, মাল্টিপারপাস হল, নারী পুরুষের আলাদা এবাদতখানা, স্টাফ ক্যান্টিন, অফিসার ক্যান্টিন, গাড়ি পার্কিং ইত্যাদি প্রয়োজনীয় সবই থাকবে।  
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ এবং সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী গত ৫ অক্টোবর চট্টগ্রাম কর ভবনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। দ্রুততম সময়ে দরপত্র আহবানসহ ভবনটির নির্মাণকাজ শুরুর ব্যাপারে চট্টগ্রাম কর ভবন নির্মান প্রকল্পের পরিচালক ও কর কমিশনার (অঞ্চল-৩) মো. মঞ্জুর আলমকে দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কর অঞ্চল-১ এর কমিশনার মো. আবুল কালাম আজাদ, কর অঞ্চল-৫ এর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন, কর আপিল অঞ্চলের কমিশনার শামিনা ইসলাম, কর অঞ্চল-৪ এর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী, কর অঞ্চল-২ এর কমিশনার সাধন কুমার রায় এবং কর অঞ্চল-৬ এর কমিশনার সাইফুল আলম উপস্থিত ছিলেন।   
জানতে চাইলে প্রকল্পের পরিচালক ও কর কমিশনার (অঞ্চল-৩) মো. মঞ্জুর আলম বাংলানিউজকে বলেন, একনেকে পাস হওয়ার পর তিনটি বেইজমেন্টসহ ২৩ তলা কর ভবনের নকশা হয়ে গেছে। আশাকরি শিগগির দরপত্র আহ্বানও হয়ে যাবে। গণপূর্ত অধিদপ্তরের (বিভাগ-৪) অধীনে ভবন নির্মাণ কাজ হবে। দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ ইত্যাদি প্রক্রিয়া শেষে এ বছরের মধ্যে নির্মাণকাজের চুক্তি হওয়ার কথা রয়েছে। আশাকরি, আগামী ১ জানুয়ারি থেকে ভবনের নির্মাণকাজ শুরু হবে।  
তিনি বলেন, এটা কর পরিবারের স্বপ্নের ভবন। এক ছাতার নিচে সব সেবা নিয়ে আসা হবে। প্রকল্প পরিচালকের দায়িত্ব কাজের গুণগতমান ঠিক রাখা। ইনশাআল্লাহ সেই চেষ্টা করবো আমরা।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর