শিরোনাম
চট্টগ্রাম সংবাদদাতা | ০৩:০৩ পিএম, ২০২৫-১০-০৯
ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফে শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বসমাদৃত মাইজভাণ্ডারী ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৭তম বার্ষিক ওরশ শরিফ।
এ উপলক্ষে দিনভর ওরশ কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কোরআন, জিকির-আসকার, বিশ্বঅলি’র জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, মিলাদ মাহফিলসহ আধ্যাত্মিক নানা আয়োজন।
ওরশের আনুষ্ঠানিকতা শুরু হবে ফজরের পর রওজা শরিফে গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পর রাতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
এতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র ও গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
ওরশ সম্পন্ন করতে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশ-বিদেশ থেকে আগত লাখো আশেক ভক্ত ও জায়েরীনদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।
নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকসহ সহস্রাধিক জনবল। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited