বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাতীয় নির্বাচনে মালয়েশিয়া প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় সহযোগিতা চাইলেন হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২৭ পিএম, ২০২৫-১০-১৮

জাতীয় নির্বাচনে মালয়েশিয়া প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় সহযোগিতা চাইলেন হাইকমিশনার

আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া-আইআইইউএম এবং বাংলাদেশ হাইকমিশনের যৌথ আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সেদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ সময় আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
শনিবার (১৮ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার জানায়, বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে আলোচনার পাশাপাশি প্রবাসীদের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক তথ‍্য প্রদান ও জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইআইইউএম-এর মূখ‍্য পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন সাফি ও ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা সভায় বক্তব্য দেন।
মতবিনিময় এর উদ্বোধনী পর্বে প্রফেসর ড. আমীর আকরামিন সাফি তার বক্তব্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষা উন্নয়ন ও গবেষণায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে বিপুল সংখ‍্যক বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ায় আইআইইউএমকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি মালয়েশিয়ার সফলতার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আইআইইউএম’র সঙ্গে সম্পৃক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বাংলাদেশের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ হিসেবে অভিহিত করে তাদের তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
পরে হাইকমিশনার শিক্ষার্থীদের হাইকমিশনের বিভিন্ন সেবা ও ভোটদান সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়াতে অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর